advertisement

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে শ্রীজাতর বিরুদ্ধে FIR

Last Updated:

কবি শ্রীজাতর বিরুদ্ধে FIR ৷ আধুনিকযুগের অন্যতম কবি শ্রীজাত সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ৷

#কলকাতা: সোশ্যাল সাইটে কবিতা পোস্ট করে রোষে শ্রীজাত। বিশ্ব কবিতা দিবসে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে আধুনিকযুগের অন্যতম কবি শ্রীজাতর বিরুদ্ধে ৷ সম্প্রতি যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ায় ফেসবুকে একটি কবিতা পোস্ট করেন শ্রীজাত। সেই কবিতার শেষ দুটি লাইন নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁকে ৷  ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে শ্রীজাতর বিরুদ্ধে  ৷ এর জেরে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে একটি ধর্মীয় সংগঠন ৷ রাজ্য পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে, অভিযোগকারী হিন্দু সংহতি নামে এক অরাজনৈতিক সংগঠনের সদস্য ৷
ফেসবুকে ১৯ মার্চ ‘অভিশাপ’ নামে একটি কবিতা পোস্ট করেন শ্রীজাত ৷ অভিযোগ, ওই কবিতার বেশ কয়েকটি লাইন ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে ৷ তার লেখার মাধ্যমে মানুষের মধ্যে ঘৃণা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ ৷
এই বিষয়ে শ্রীজাত জানিয়েছেন, এফআইআরে একদমই বিচলিত নন তিনি ৷
advertisement
‘বিষয়টি আমার কাছে গুরুত্বহীন ৷ প্রতিবাদ করতে ইচ্ছা হয়েছে, করেছি ৷ আগেও মনে হলেই প্রতিবাদ করেছি ৷ কেউ আমার বিরুদ্ধে FIR করতেই পারে ৷ এভাবে বাক স্বাধীনতাকে খর্ব করা যাবে না ’, বলেন কবি শ্রীজাত ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে শ্রীজাতর বিরুদ্ধে FIR
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement