advertisement

যুবকের দুর্ঘটনায় কাটা পড়া আঙুল হারানোর অভিযোগ শহরের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে

Last Updated:

বুধবার রাতে বাইক দুর্ঘটনায় আঙুল কাটা পড়ে হাওড়ার আন্দুলের বাসিন্দা নীলোত্‍‌পল চক্রবর্তীর৷ ভর্তি করা হয় একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে৷

#কলকাতা: এক যুবকের বাইক দুর্ঘটনায় কাটা পড়া আঙুল হারিয়ে ফেলার অভিযোগ উঠল একবালপুরের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে৷ যুবকের পরিবারের অভিযোগ, বুধবার রাতে বিশ্বকাপের খেলা দেখতে ব্যস্ত ছিলেন ডাক্তার-নার্সরা৷ গাফিলতিতেই হারিয়ে গিয়েছে আঙুলটি৷ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন যুবকের পরিবার৷
বুধবার রাতে বাইক দুর্ঘটনায় আঙুল কাটা পড়ে হাওড়ার আন্দুলের বাসিন্দা নীলোত্‍‌পল চক্রবর্তীর৷ ভর্তি করা হয় একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে৷ আঙুলের কাটা অংশটি দেওয়া হয় হাসপাতালকে৷ আজ অর্থাত্‍‌ বৃহস্পতিবার অস্ত্রোপচারের কথা ছিল৷ কিন্তু অস্ত্রোপচারের সময় দেখা যায়, কাটা আঙুলটি গায়েব৷ হাসপাতালে আঙুলটি খুঁজে পাওয়া যাচ্ছে না৷
এরপরই তীব্র ক্ষোভে ফেটে পড়েন যুবকের পরিবার৷ তাঁদের অভিযোগ, নীলোত্‍‌পলকে ভর্তি করার সময়ই আঙুলটি জমা দেওয়া হয়েছিল হাসপাতালে৷ কিন্তু তখন ডাক্তার ও নার্সরা বিশ্বকাপের ম্যাচ দেখতে ব্যস্ত ছিলেন৷ হাসপাতালের গাফিলতিতেই আঙুলটি গায়েব হয়েছে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
যুবকের দুর্ঘটনায় কাটা পড়া আঙুল হারানোর অভিযোগ শহরের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement