advertisement

SIR in Bengal Update: রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি, শুনানি চলবে কতদিন? নতুন সূচি জানাল নির্বাচন কমিশন

Last Updated:

গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যে ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ আরও পিছিয়ে গেল৷

রাজ্যে পিছলো এসআইআর প্রক্রিয়া৷
রাজ্যে পিছলো এসআইআর প্রক্রিয়া৷
আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশের জেরেই চূড়ান্ত ভোটার তালিকার দিনক্ষণ পিছলো কমিশন৷ বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি প্রক্রিয়া চলবে৷ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত নথি আপলোড এবং নিষ্পত্তি অর্থাৎ স্ক্রুটিনির প্রক্রিয়া চলবে৷
এতদিন ঠিক ছিল আগামী ১৪ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে৷ শুনানি শেষ হওয়ার কথা ছিল ৭ ফেব্রুয়ারি৷ যদিও সুপ্রিম কোর্টের নির্দেশের পরই স্পষ্ট হয়ে যায়, রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছোতে চলেছে৷
প্রসঙ্গত, গতকালই দিল্লি গিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল৷ আজ দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তাঁর বৈঠকের পরই ভোটার তালিকা প্রকাশের নতুন দিনক্ষণ জারি করল নির্বাচন কমিশন৷
advertisement
advertisement
কমিশন সূত্রে খবর, রাজ্যে এখনও সাত লক্ষ ভোটারের শুনানি বাকি রয়েছে। ১ কোটি ৪১ লক্ষ ভোটারের শুনানি শেষ হয়েছে। ১ কোটি ৪৮ লক্ষ ভোটারের কাছে শুনানির নোটিশ পৌঁছেছে। এক কোটি ৫১ লক্ষ ৯৩ হাজার নোটিস জেনারেট হয়েছে। অবশ্য সবমিলিয়ে ৩ লক্ষ ৫৫ হাজারেরও বেশি নোটিস জেনারেট হলেও নির্দিষ্ট ভোটারদের না পাওয়ায় তা তাঁদের হাতে দেওয়া যায়নি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR in Bengal Update: রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি, শুনানি চলবে কতদিন? নতুন সূচি জানাল নির্বাচন কমিশন
Next Article
advertisement
Holi Metro Service: দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল... কখন থেকে চলবে প্রথম মেট্রো! বেরনোর আগে জেনে নিন
দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল... কখন থেকে চলবে প্রথম মেট্রো! বেরনোর আগে জেনে নিন
  • দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল

  • ২৭২টি পরিষেবার পরিবর্তে ৬০টি পরিষেবা

  • কিছু ক্ষেত্রে শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement