advertisement

যুব বিশ্বকাপের ফাইনাল কলকাতায় হওয়ার সম্ভাবনা প্রবল !

Last Updated:

যুব বিশ্বকাপের ফাইনাল হতে পারে কলকাতায়। প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত ফিফার।

#কলকাতা:  যুব বিশ্বকাপের ফাইনাল হতে পারে কলকাতায়। প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত ফিফার। বাইশ তারিখ ফের ভারতে আসছেন প্রতিনিধিরা। ২৮ মার্চই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
৭ জুলাই ঘোষণা হতে চলেছে ভারতের মাটিতে যুব বিশ্বকাপের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি। তার আগে ফাইনালের মাঠ ঠিক হয়ে যেতে পারে। জুরিখ থেকে যা ইঙ্গিত মিলেছে, তাতে কলকাতাতেই হতে পারে ফাইনাল।
গত বছর যুবভারতী দেখে খুশি হয়েছিল ফিফার প্রতিনিধি দল। মাঝের সময় কলকাতায় এসে স্টেডিয়ামের কাজের গতি দেখে প্রশংসা করেছেন সংগঠন কমিটির প্রধান হ্যাভিয়ার সিপ্পি। ২২ তারিখ ভারতে আসার আগে কলকাতাকে ফাইনালের জন্য এগিয়ে রাখছেন প্রতিনিধিরা। দেশের ছ’টি মাঠ ঘুরে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ২৮ তারিখ ফের যুবভারতী দেখবেন প্রতিনিধিরা। ওই দিনই হয়তো কলকাতার উপর সিলমোহর বসাতে পারে ফিফা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
যুব বিশ্বকাপের ফাইনাল কলকাতায় হওয়ার সম্ভাবনা প্রবল !
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement