advertisement

Fraud Arrest: ভুয়ো আয়কর অফিসার সেজে এবার ফোন পুলিশ কমিশনারকে, দিল্লি থেকে গ্রেফতার এক

Last Updated:

জালিয়াতির শিকড় এখন বিস্তৃত গোটা দুনিয়াতেই। সেই জালিয়াতির শিকার হন সাধারণ মানুষ। এবার বাদ গেলেন না খোদ কলকাতার পুলিশ কমিশনারও।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: জালিয়াতির শিকড় এখন বিস্তৃত গোটা দুনিয়াতেই। সেই জালিয়াতির শিকার হন সাধারণ মানুষ। এবার বাদ গেলেন না খোদ কলকাতার পুলিশ কমিশনারও। খোদ তাঁরই অফিসে ভুয়ো ইনকাম ট্যাক্স অফিসার হিসাবে পরিচয় দিয়ে ফোন আসে। দিন পনের আগে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে জাভেদ নামের ওই ব্যক্তি নিজেকে ইনকাম ট্যাক্স অফিসার পরিচয় দিয়ে ফোন করে। তাতেই শোরগোল শুরু হয়ে যায় ।
সূত্রের খবর, বেশ কিছুদিন আগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া এক অভিযুক্তকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়। একইসঙ্গে ওই মামলা মিটিয়ে নেওয়ার কথা বলেন ওই ভুয়ো ইনকাম ট্যাক্স অফিসার। এরপরেই নড়েচড়ে বসে লালবাজার। কে তিনি, আসল উদ্দেশ্য কী, ঠিক করতে চাইছেন, পিছনে বড় কোনও অভিসন্ধি আছে কিনা তা নিয়ে খোঁজখবর শুরু করে দেন লালবাজারের কর্তারা। মোবাইল নম্বরের সূত্র ধরে শুরু হয় খোঁজখবর।
advertisement
advertisement
মোবাইল নম্বরের সূত্র ধরে জানা যায় অভিযুক্ত দিল্লিতে রয়েছেন। এরপরেই দিল্লি থেকে অভিযুক্ত জাভেদকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দারা। লালবাজার সূত্রে খবর, এই প্রথম নয়। এর আগেও এইধরনের একাধিক অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। বিহার, ওড়িশা, অসম-সহ বিভিন্ন রাজ্যে ভুয়ো পরিচয় দিয়ে ফোন করে এই জাভেদ। বর্তমানে তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Fraud Arrest: ভুয়ো আয়কর অফিসার সেজে এবার ফোন পুলিশ কমিশনারকে, দিল্লি থেকে গ্রেফতার এক
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement