advertisement

শ্রীজাতর ‘বিতর্কিত’ পোস্ট ডিলিট করল ফেসবুক

Last Updated:

বিতর্কের মাঝেই শ্রীজাতর পোস্ট ডিলিট ফেসবুকের।

#কলকাতা: বিতর্কের মাঝেই শ্রীজাতর পোস্ট ডিলিট ফেসবুকের। কলকাতা কবির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ। আপত্তিকর পোস্ট বলে দাবি একাধিক ইউজারের।
শেষ পর্যন্ত শ্রীজাতর পোস্ট তাই ডিলিটই করে দিল ফেসবুক। শুক্রবার সন্ধ্যার পরই শ্রীজাতর পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। ক'দিন আগেই ফেসবুকে একটি কবিতা পোস্ট করেন তিনি। কবিতার শেষ দুটি লাইন নিয়ে বিতর্ক তৈরি হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে সরব হন অনেকেই। শ্রীজাতর বিরুদ্ধে মামলাও রুজু হয়। এরপরই শ্রীজাতর বিতর্কিত পোস্ট ডিলিট করল ফেসবুক।
advertisement
কবিতার শেষ দুটি লাইন ঘিরেই ছিল বিতর্ক। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ ওঠে শ্রীজাতর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। সোশ্যাল মিডিয়ায় কটূক্তির মুখে পড়তে হয় কবিকে। নিজের লেখা নিয়ে অবশ্য অনুতপ্ত ছিলেন না শ্রীজাত। শিল্পীমহলের সমর্থনও ছিল তাঁর দিকে। তাঁকে সমর্থন করে পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বলেন, “শ্রীজাতকে হুমকি দেওয়া হচ্ছে। ওঁর কিছু হবে না।” কিন্তু, ফেসবুকে শ্রীজাতর কবিতা নিয়ে কটূক্তি চলতেই থাকে ৷ শেষপর্যন্ত কবির ওই বিতর্কিত পোস্ট ডিলিট করল ফেসবুক ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শ্রীজাতর ‘বিতর্কিত’ পোস্ট ডিলিট করল ফেসবুক
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement