advertisement

Lakshmir Bhandar: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি ৫০০ টাকা! মহিলাদের জন্য বড় সুখবর দিল নবান্ন

Last Updated:

ফেব্রুয়ারি মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের অতিরিক্ত টাকা মহিলারা পাবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

লক্ষ্মীর ভাণ্ডারের অতিরিক্ত টাকা ঢুকল ব্যাঙ্ক অ্যাকাউন্টে৷
লক্ষ্মীর ভাণ্ডারের অতিরিক্ত টাকা ঢুকল ব্যাঙ্ক অ্যাকাউন্টে৷
গতকালই রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল, এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে ৫০০ টাকা করে বেশি পাবেন মহিলারা৷ বাজেটে এই ঘোষণার চব্বিশ ঘণ্টা মধ্যেই বাড়তি সেই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করল৷ শুক্রবার থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত ৫০০ টাকা ঢুকতে শুরু করেছে বলে নবান্ন সূত্রে খবর৷
গতকালই রাজ্য বাজেটের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, লক্ষ্মীর ভাণ্ডারে এবার থেকে মাসে ১০০০ টাকার বদলে ১৫০০ টাকা করে পাবেন মহিলারা৷ এসসি, এসটি তালিকাভুক্ত মহিলারা মাসে ১২০০ টাকার বদলে ১৭০০ টাকা করে পাবেন৷ পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ফেব্রুয়ারি মাস থেকেই অতিরিক্ত টাকা হাতে পাবেন মহিলারা৷
নবান্ন সূত্রে খবর, আগামিকাল শনিবারের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা সব মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ফেব্রুয়ারি মাসের টাকা পাঠিয়ে দেওয়া হবে৷
advertisement
advertisement
এ দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে৷ দক্ষিণ চব্বিশ পরগণার রায়দীঘিতে বাড়তি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে ঊচ্ছাসে ফেটে পড়েন মহিলারা৷ অতিরিক্ত টাকা বরাদ্দ করার জন্য রাস্তায় নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তাঁরা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lakshmir Bhandar: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি ৫০০ টাকা! মহিলাদের জন্য বড় সুখবর দিল নবান্ন
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement