advertisement

কোনও বহিরাগত নয়, যাদবপুরে প্রবেশিকার দায়িত্বে থাকবে বিশ্ববিদ্যালয়ের হাতেই, ঘোষিত পরীক্ষাসূচিও

Last Updated:
 #কলকাতা: আউটসোর্সিং নয়, প্রবেশিকার দায়িত্বে থাকবেন কলাবিভাগ ৷ প্রশ্ন তৈরি থেকে খাতা দেখা দায়িত্ব বর্তাবে অধ্যাপকদের উপরই ৷ অ্যাডমিশন কমিটির বৈঠকে শেষে একথাই জানালেন রেজিস্ট্রার চিরঞ্জীব ভট্টাচার্য ৷ একইসঙ্গে বিভিন্ন বিষয়ে প্রবেশিকা পরীক্ষার সূচিও এদিন ঘোষিত হয় ৷
যাদবপুরে ভর্তিতে বাইরের এজেন্সি নয়, দায়িত্ব থাকবে কলাবিভাগের হাতেই ৷ বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত ৷ এক নজরে দেখে নিন কোন দিন কোন বিষয়ের প্রবেশিকা পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়,
advertisement
২৩ জুলাই- বাংলা ও ইংরেজির প্রবেশিকা
২৪ জুলাই- রাষ্ট্রবিজ্ঞান ও দর্শনের প্রবেশিকা
২৫ জুলাই- আন্তর্জাতিক সম্পর্ক ও ইতিহাসের প্রবেশিকা
advertisement
প্রবেশিকায় উত্তীর্ণ পড়ুয়াদের নিয়ে ক্লাস শুরু হবে ১৫ অগাস্টের মধ্যে ৷
পড়ুয়াদের আন্দোলন ও অধ্যাপকদের বিরোধীতা, দ্বৈত চাপের মুখে প্রবেশিকা পরীক্ষা ফেরানোর সিদ্ধান্ত নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু কোন পদ্ধতিতে হবে এই প্রবেশিকা সেই নিয়ে ধোঁয়াশা কাটাতে বুধবার বৈঠকে বসে ইসি ৷ অনশনের ৯৪ ঘণ্টার মাথায় প্রবেশিকা নিয়ে জয় আন্দোলনরত পড়ুয়াদের। চাপের মুখে কলাবিভাগের ৬টি বিষয়েই প্রবেশিকা ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার রাতে ৷ বিভাগগুলিকেই কি প্রবেশিকার দায়িত্ব দেওয়া হবে নাকি মূল্যায়ন করবেন বাইরের শিক্ষকরা? মূলত এই প্রশ্নের উত্তর খুঁজতে এদিন বসে অ্যাডমিশন কমিটির বৈঠক ৷ তাতেই অবশেষে সামনে আসে এই সিদ্ধান্ত ৷
advertisement
আরও পড়ুন 
৫০-৫০ ফর্মুলা অর্থাৎ প্রবেশিকা ও উচ্চ-মাধ্যমিকের নম্বর মিলিয়ে তৈরি হবে ভরতি তালিকা। গত ২৭ জুনের সিদ্ধান্তই বহাল রাখার সিদ্ধান্ত এক্সিকিউটিভ কাউন্সিলের। প্রবেশিকার ৫০%, উচ্চ মাধ্যমিকের ফলের ৫০%, দুই পরীক্ষার ফলের নিরিখেই নেওয়া হবে ভর্তি ৷ উচ্চমাধ্যমিকে বাংলা ও ইংরাজিতে প্রাপ্ত নম্বর ও প্রবেশিকার নম্বর মিলিয়ে বাংলা বিভাগে পড়ুয়াদের অ্যাডমিশন দেওয়া হবে ৷ অন্যদিকে, ইংরাজি বিভাগে ভর্তির জন্য উচ্চমাধ্যমিকে ইংরাজি ও প্রবেশিকার নম্বর যোগ করেই বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
আরও পড়ুন 
তবে প্রবেশিকা ফিরলেও অভূতপূর্ব পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে। এই সিদ্ধান্তে সায় নেই উপাচার্য, সহ- উপাচার্যের। পরীক্ষার ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবেন রেজিস্ট্রার ও ডিন অফ আর্টস। প্রবেশিকা বিতর্কে এবার পদত্যাগ করতে চান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সহ-উপাচার্য ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কোনও বহিরাগত নয়, যাদবপুরে প্রবেশিকার দায়িত্বে থাকবে বিশ্ববিদ্যালয়ের হাতেই, ঘোষিত পরীক্ষাসূচিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement