advertisement

সঞ্জয় রায়ের চিকিৎসায় অ্যাপোলোর গাফিলতি প্রমাণিত

Last Updated:

সঞ্জয় রায়ের চিকিৎসায় অ্যাপোলোর গাফিলতি প্রমাণিত। অ্যাপোলোর চিকিৎসায় গাফিলতির প্রমাণ মিলেছে বলেই রিপোর্ট ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটির।

#কলকাতা: সঞ্জয় রায়ের চিকিৎসায় অ্যাপোলোর গাফিলতি প্রমাণিত। অ্যাপোলোর চিকিৎসায় গাফিলতির প্রমাণ মিলেছে বলেই রিপোর্ট ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটির। শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল কমিটি রিপোর্ট। চিকিৎসায় গাফিলতির অভিযোগে শুক্রবার অ্যাপোলোর ৩ চিকিৎসকেও তলব করে ফুলবাগান থানা। হাসপাতালে গিয়ে বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথিপত্র ও হার্ড ডিক্স।
প্রাথমিক প্রমাণ আগেই মিলেছিল। সঞ্জয় রায়ের চিকিৎসায় অ্যাপোলোর গাফিলতির অভিযোগ মেনে নিল রাজ্য সরকারের বিশেষজ্ঞ কমিটি। ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটির শুক্রবারই রিপোর্ট জমা দেয় মুখ্যমন্ত্রীকে। রিপোর্টে অ্যাপোলোর গাফিলতির প্রমাণ মিলেছে বলেই জানাল বিশেষজ্ঞ কমিটি।
অ্যাপোলোতে সঞ্জয়ের চিকিৎসা ও  মেডিক্যাল রিপোর্ট খুঁটিয়ে দেখে কমিটি
advertisement
অ্যাপোলো গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তথ্য নেওয়া হয়
advertisement
পরিবারের কাছে পাওয়া তথ্যের সঙ্গে তা মিলিয়ে দেখা হয়
রক্তক্ষরণ বন্ধ করা যায়নি সঞ্জয়ের
ভেন্টিলেশনে রেখেও কোনও উন্নতি হয়নি
সেই কারণেই গাফিলতি বলে অভিযোগ
অ্যাপোলোর চিকিৎসক শ্যামল সরকারকে ইতিমধ্যেই জেরা করেছে ফুলবাগান থানা। এই চিকিৎসকের অধীনেই ভর্তি ছিলেন সঞ্জয়। এই জেরা থেকে আরও ৩ চিকিৎসকের নাম উঠে আসে।
advertisement
সুরেশ রামা সুব্বানের বিরুদ্ধে অভিযোগ
সুরেশ রামা সুব্বান অ্যাপোলোর ক্রিটিকাল কেয়ার হেড
এমারজেন্সি ইউনিট হেড অভীক মজুমদারের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ 
অভিযোগ মেডিসিন বিশেষজ্ঞ অভিজিৎ বসুর বিরুদ্ধেও
এই ৩ জনকেই জেরার জন্য নোটিশ
১ সপ্তাহের মধ্যে থানায় হাজিরার নির্দেশ
advertisement
শুক্রবার অ্যাপোলোয় গিয়ে সিসিটিভির হার্ড ডিস্ক ও নথি বাজেয়াপ্ত করে ফুলবাগান থানার পুলিশ। এই সূত্রেই উঠে আসছে বেশ কয়েকজন কর্মী ও নার্সের নাম। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাদের বয়ান মিলিয়ে দেখতেই এই নার্স ও কর্মীদেরও জেরা করবে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সঞ্জয় রায়ের চিকিৎসায় অ্যাপোলোর গাফিলতি প্রমাণিত
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement