advertisement

প্রত্যেক কৃতীদের ১০ হাজার টাকার অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে: মুখ্যমন্ত্রী

Last Updated:

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইসিএসই ও সিবিএসই কৃতীদের প্রত্যেককে ১০ হাজার টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে, সোমবার নেতাজি ইনডোরে কৃতী পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

#কলকাতা: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইসিএসই ও সিবিএসই কৃতীদের প্রত্যেককে ১০ হাজার টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে, সোমবার নেতাজি ইনডোরে কৃতী পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন সমস্ত কৃতী ছাত্রছাত্রীদের রাজ্যের তরফে রাজ্যের তরফে সংবর্ধনা দেওয়া হয় ৷ সংবর্ধনায় উপস্থিত ছিলেন জয়েন্টের কৃতী ছাত্রছাত্রীরাও ৷
এই অনুষ্ঠানেই বক্তৃতা রাখতে গিয়ে পড়ুয়াদের ১০ হাজার টাকার অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি মমতা বলেন, দিনের বদলের সঙ্গে সঙ্গে পড়াশোনার ধরনও বদলেছে ৷ সুযোগ বেড়েছে ঠিকই ৷ সঙ্গে এখন প্রতিযোগিতাও বেড়েছে ৷ অন্য বোর্ডের সঙ্গে পশ্চিমবঙ্গ বোর্ডের তুলনা টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পড়ুয়ারা যাতে ভাল নম্বর পায় দেখতে হবে ৷ অন্য বোর্ডের সঙ্গে যেন পাল্লা দিতে পারে তা দেখতে হবে ৷ কেন অন্য বোর্ডের থেকে পিছিয়ে থাকবে ?’’ শিক্ষামন্ত্রীর সঙ্গে এবিষয়ে আলোচনা হয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ৷
advertisement
advertisement
কলা বিভাগ থেকে প্রথম হওয়া গ্রন্থনকে বিশেষ অভিনন্দন জানান তিনি ৷ পাশাপাশি তরুণ ক্রিকেটারের মৃত্যুতে শোক জ্ঞাপন করেন ৷ মেডিক্যালে আসন সংখ্যা আরও বাড়ানোর কথাও বলেন মমতা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রত্যেক কৃতীদের ১০ হাজার টাকার অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement