advertisement

WB Hospital OPD: সরকারি হাসপাতালে বিকেলেও আউটডোর! কোন জেলার কোন হাসপাতালে মিলবে পরিষেবা? জানুন

Last Updated:

WB Hospital OPD: রাজ্যের সরকারি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, জেলা, মহকুমা, স্টেট জেনারেল হাসপাতালে বিকেলের আউটডোর চালু হতে চলেছে। বিকেল তিন'টে থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত এই আউটডোর চালু থাকবে।

News18
News18
কলকাতাঃ রাজ্যের সরকারি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, জেলা, মহকুমা, স্টেট জেনারেল হাসপাতালে বিকেলের আউটডোর চালু হতে চলেছে। বিকেল তিন’টে থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত এই আউটডোর পরিষেবা দেওয়া হবে। এতদিন পর্যন্ত সকাল ন’টা থেকে দুপুর দু’টো পর্যন্ত আউটডোর পরিষেবা দেওয়া হত। কিন্তু খুব ভিড়ের কারণে অনেক রোগী যেমন চিকিৎসকের কাছে পৌঁছতে পারতেন না, তেমনই চিকিৎসকও একজন রোগীকে খুবই অল্প সময়ের জন্য দেখার সুযোগ পেতেন। এই সমস্যা থেকে এবারে মুক্তির পথ খুঁজল রাজ্য।
এবারে রাজ্যের সরকারি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, জেলা, মহকুমা, স্টেট জেনারেল হাসপাতালে বিকেলের আউটডোর চালু হতে চলেছে। বিকেল তিন’টে থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত এই আউটডোর চালু থাকবে। শিশু বিভাগ, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে প্রথম এই আউটডোর চালু হতে থাকবে। বর্তমানে রাজ্যে ১৪ জেলা হাসপাতাল রয়েছে রাজ্যে, একইসঙ্গে ৭১ সুপার স্পেশ্যালিটি, মহকুমা এবং স্টেট জেনারেল হাসপাতাল রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ মার্চ-এপ্রিলেও গোলাপে ভরে থাকবে বাগানের সব গাছ, সহজ ‘এই’ কৌশলে বাড়বে ফুলের মাপ, গাছের পাতা দেখা যাবে না
জানা গিয়েছে, প্রথম পর্যায়ে শিলিগুড়ি, বালুরঘাট, কাকদ্বীপ, পশ্চিম মেদিনীপুরে বিকেলের এই আউটডোর পরিষেবা শুরু হবে। পরবর্তী পর্যায়ে সর্বত্রই ধাপে ধাপে এই পরিষেবা শুরু হবে। এই পরিষেবা চালু হলে রাজ্যের বিভিন্ন জেলার বহু মানুষই যে উপকৃত হবেন, তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Hospital OPD: সরকারি হাসপাতালে বিকেলেও আউটডোর! কোন জেলার কোন হাসপাতালে মিলবে পরিষেবা? জানুন
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement