advertisement

Panchayat election 2023: বেজেই চলেছে ফোন, দিশেহারা অবস্থা নির্বাচন কমিশনের! দেখা নেই কমিশনার রাজীবের

Last Updated:

নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনা করতে এবং অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম খুলেছিল রাজ্য নির্বাচন কমিশন৷

প্রশ্নে নির্বাচন কমিশনার ও কমিশনের ভূমিকা৷
প্রশ্নে নির্বাচন কমিশনার ও কমিশনের ভূমিকা৷
কলকাতা: পরের পর মৃত্যু৷ চতুর্দিক থেকে হিংসার অভিযোগ৷ ভোট শুরু হওয়ার পর সময় যত এগোচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি, ভোট লুঠের অভিযোগ তত বাড়ছে৷ আর সেই সমস্ত অভিযোগ সামাল দিতে রীতিমতো দিশেহারা রাজ্য নির্বাচন কমিশন৷ ভোট হিংসায় বাংলা রক্তাক্ত হলেও সকাল সাড়ে ৯টা পর্যন্ত কমিশনের দফতরে আসেননি নির্বাচন কমিশনার রাজীব সিনহা৷
নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনা করতে এবং অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম খুলেছিল রাজ্য নির্বাচন কমিশন৷ এ দিন সকাল থেকেই মুহুর্মুহু সেই কন্ট্রোল রুমের ফোন বেজে চলেছে৷ ভোট লুঠ, বোমাবাজি, গুলি চলার মতো একের পর গুরুতর অভিযোগ জানাচ্ছেন ভোটার থেকে শুরু করে প্রার্থীরা৷
advertisement
advertisement
সাধ্যমতো অভিযোগকারীদের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন কমিশনের আধিকারিকরা৷ যদিও অভিযোগ সামাল দিতে মতো হিমশিম অবস্থা কমিশনের আধিকারিক, কর্মীদের৷
তবে ভোট অশান্তির এই আবহে যাঁর সবথেকে বেশি উদ্বিগ্ন এবং তৎপর হওয়ার কথা, ভোট শুরু হওয়ার আড়াই ঘণ্টা পরেও সেই নির্বাচন কমিশনার রাজীব সিনহা দফতরে আসেননি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat election 2023: বেজেই চলেছে ফোন, দিশেহারা অবস্থা নির্বাচন কমিশনের! দেখা নেই কমিশনার রাজীবের
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement