advertisement

Election Process: ভোটার তালিকা সংশোধনে জোর, জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশ জেলাশাসকদের

Last Updated:

Election Commission: জেলাশাসকদের বৈঠকে বার্তা জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকদের বলেই কমিশন সূত্রে খবর।

রাজ্যে ফের ভোট। প্রতীকী ছবি
রাজ্যে ফের ভোট। প্রতীকী ছবি
কলকাতা: ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বাদ দিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। কমিশনের তরফ থেকে বলা হয়েছে, এ রাজ্যে একাধিক জেলায় ভুয়ো ভোটার আছে বলে অভিযোগ আছে। আপনারা এইগুলো বাদ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ করুন। গড়িমসি করবেন না। জেলাশাসকদের বৈঠকে বার্তা জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকদের বলেই কমিশন সূত্রে খবর।
যাঁরা মারা গিয়েছেন, তাঁদের তালিকা থেকে বাদ দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় সেই নামগুলো তালিকাতে থেকে যাচ্ছে। আমাদের ও নজরদারি থাকবে। বৈঠকে জেলাশাসকদের উদ্দেশ্যে বলেন নির্বাচন কমিশনের আধিকারিক রা বলেই সূত্রের খবর। এ দিনের বৈঠকে জেলা ধরে ধরে ভোটার তালিকা নিয়ে আলোচনা হয়।
ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে একাধিক জেলার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে কমিশনের আধিকারিকরা বলেই কমিশন সূত্রে খবর। বলা হয়, সেই রকম হলে ভোটার তালিকা নিয়ে জেলায় জেলায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করুন। নিয়ম অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। জেলাশাসকদের বৈঠকে বার্তা নির্বাচন কমিশন এর আধিকারিকদের বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Process: ভোটার তালিকা সংশোধনে জোর, জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশ জেলাশাসকদের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement