advertisement

Election Commission: ৪৮ ঘণ্টার মধ্যে দিতে হবে রিপোর্ট! কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি নির্বাচন কমিশনের, চিঠি গেল সচিবদের কাছেও

Last Updated:

জাতীয় নির্বাচন কমিশনের তরফে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

News18
News18
কলকাতা: ‘মাত্রাতিরিক্ত’ হয়ে যাচ্ছে কাজের চাপ৷ এমন অভিযোগ তুলে রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বিক্ষোভ দেখান বিএলও-দের একাংশ৷ সিইও দফতরের সামনে ধর্না-বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়৷ সোমবার রাত পেরিয়ে মঙ্গলের সকালেও চলে অবস্থান৷ এই ঘটনার পর পরই এবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ কমিশনারদের চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। চিঠি লিখলেন জাতীয় নির্বাচন কমিশনের সচিব পর্যায়ের আধিকারিক।
সূত্রের খবর, রাজ্য পুলিশের ডিজি, রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
advertisement
advertisement
নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এই বিষয়টি নিয়েও উদ্বেগপ্রকাশ করেছেন তাঁরা।
জাতীয় নির্বাচন কমিশনের তরফে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
advertisement
কী কারণে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে? কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে চিঠি দেওয়ার পাশাপাশি রাজ্যের শীর্ষস্তরের প্রশাসনিক আধিকারিকদেরও চিঠি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission: ৪৮ ঘণ্টার মধ্যে দিতে হবে রিপোর্ট! কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি নির্বাচন কমিশনের, চিঠি গেল সচিবদের কাছেও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement