advertisement

Election Commission: বুথ লেভেল অফিসার নিয়োগের ক্ষেত্রে আরও কড়াকড়ি নির্বাচন কমিশন! জেলায় জেলায় পৌঁছে গেল নির্দেশ

Last Updated:

Election Commission: বুথ লেভেল অফিসার (BLO) নিয়োগের ক্ষেত্রে আরও কড়াকড়ি নির্বাচন কমিশন। সরকারি কর্মী ছাড়া কাউকে বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগ করা যাবে না।

বুথ লেভেল অফিসার নিয়োগের ক্ষেত্রে আরও কড়াকড়ি নির্বাচন কমিশন! জেলায় জেলায় পৌঁছে গেল নির্দেশ
বুথ লেভেল অফিসার নিয়োগের ক্ষেত্রে আরও কড়াকড়ি নির্বাচন কমিশন! জেলায় জেলায় পৌঁছে গেল নির্দেশ
কলকাতা: বুথ লেভেল অফিসার (BLO) নিয়োগের ক্ষেত্রে আরও কড়াকড়ি নির্বাচন কমিশন। সরকারি কর্মী ছাড়া কাউকে বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগ করা যাবে না। শুধু তাই নয়, তৃতীয় শ্রেণি বা তার উপরের স্তরে কর্মরত কোনও সরকারি কর্মীকেই দিতে হবে এই দায়িত্ব। সোমবার জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ জেলায় জেলায় পাঠাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, চতুর্থ শ্রেণীর সরকারি কর্মীকে এই পদে নিয়োগ করা যাবে না। কোনও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না। স্থায়ী সরকারি কর্মীদের না পাওয়া গেলে অঙ্গনওয়াড়ি কর্মী, চুক্তির ভিত্তিতে নিযুক্ত শিক্ষক বা কেন্দ্রীয় সরকারি অফিসের কর্মীদের এই দায়িত্ব দেওয়া যেতে পারে।
advertisement
advertisement
সেক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে স্থায়ী কর্মী পাওয়া যাচ্ছে না এই শংসাপত্র নিতে হবে ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসারদের। কারণ ই.আর.ও-রা বুথ লেভেল অফিসারদের নিয়োগ করে। বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে ভোটার তালিকা নাম তোলা বা বাদ দেওয়ার ক্ষেত্রে একাধিক অভিযোগ কমিশনের কাছে জমা পড়ছে।
ইতিমধ্যেই তদন্তে অধিকাংশ অভিযোগের সত্যতাও পাওয়া গিয়েছে। মৃত ভোটার ও ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়ার জন্য বুথ লেভেল অফিসারদের কাছে আবেদন জমা করলেও তার কার্যকর হয়নি বলেও অভিযোগ জমা পড়েছে।
advertisement
তার জেরেই এই কড়াকড়ি বলেই মনে করা হচ্ছে। এই নির্দেশে প্রেক্ষিতে কী পদক্ষেপ হল ২০ জুনের মধ্যে তার অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠাতে হবে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ জেলায় জেলায় পাঠাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission: বুথ লেভেল অফিসার নিয়োগের ক্ষেত্রে আরও কড়াকড়ি নির্বাচন কমিশন! জেলায় জেলায় পৌঁছে গেল নির্দেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement