advertisement

West Bengal Assembly Election: সম্ভবত ২ মার্চই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা? ২৮ তারিখের পর আর সময় নষ্ট করবে না কমিশন

Last Updated:

কমিশন সূত্রে খবর, রাজ্যে এখনও সাত লক্ষ ভোটারের শুনানি বাকি রয়েছে। ১ কোটি ৪১ লক্ষ ভোটারের শুনানি শেষ হয়েছে।

News18
News18
২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর মার্চের শুরুতেই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন৷ কমিশন সূত্রে খবর, আগামী ১ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল৷ সেই প্রতিনিধি দলে থাকছেন এ রাজ্যের নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের আরও এক শীর্ষ কর্তা৷
সূত্রের খবর রাজ্যে এসে ১ এবং ২ মার্চ নির্বাচন আয়োজনের জন্য পুলিশ, জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে বৈঠক করবে কমিশনের এই প্রতিনিধি দল৷ তার পরই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন৷
এ দিনই কমিশনের পক্ষ থেকে বাংলায় এসআইআর-এর নতুন নির্ঘণ্ট জানিয়ে দেওয়া হয়েছে৷ কমিশন জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে৷
advertisement
advertisement
গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশের জেরেই চূড়ান্ত ভোটার তালিকার দিনক্ষণ পিছলো কমিশন৷ বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি প্রক্রিয়া চলবে৷ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত নথি আপলোড এবং নিষ্পত্তি অর্থাৎ স্ক্রুটিনির প্রক্রিয়া চলবে৷
গতকালই দিল্লি গিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল৷ আজ দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তাঁর বৈঠকের পরই ভোটার তালিকা প্রকাশের নতুন দিনক্ষণ জারি করল নির্বাচন কমিশন৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly Election: সম্ভবত ২ মার্চই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা? ২৮ তারিখের পর আর সময় নষ্ট করবে না কমিশন
Next Article
advertisement
Arijit Singh: অরিজিৎ সিং-এর দোল! স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
  • দোলের দিন স্কুটারে বসা অরিজিতকে রং মাখাতে আসে পাড়ার কয়েকজন ছোট ছেলেমেয়ে

  • যাদের দেখে হাসেন অরিজিৎ৷ তবে বলেন, একটু কম রং দিতে!

  • হোলির দিনে, এই ভিডিওটি ভাইরাল, যদিও এটি পুরনো

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement