advertisement

ED Submits Chargesheet in Narada Case: নারদ কাণ্ডে চার্জশিট জমা দিল ইডি, নাম রয়েছে ফিরহাদ-সুব্রত-শোভন-মদনের

Last Updated:

যে পাঁচজনের নাম চার্জশিটে রয়েছে, তাঁদের প্রত্যেককেই নারদ মামলায় গ্রেফতার করেছিল সিবিআই (ED Submits Chargesheet in Narada Case)৷

#কলকাতা: নারদ কাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী সহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি৷ এ দিন নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই কোর্টে চার্জশিট জমা দেয় ইডি৷ চার্জশিটে নাম রয়েছে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এবং আইপিএস অফিসার এসএমএই মির্জার৷ আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে৷ চার্জশিট জমা পড়ার পর আগামী ১৬ নভেম্বর এই পাঁচ জনকেই হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷
যে পাঁচজনের নাম চার্জশিটে রয়েছে, তাঁদের প্রত্যেককেই নারদ মামলায় গ্রেফতার করেছিল সিবিআই৷ বর্তমানে প্রত্যেকেই জামিনে মুক্ত রয়েছেন৷ চার্জশিটে পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দেওয়ার পক্ষে সওয়াল করেছে ইডি৷ এই পাঁচ জনের নামে সরাসরি অভিযোগ আনা হলেও নারদ কাণ্ডে নাম জড়ানো বাকি বেশ কয়েকজন নেতার নামও চার্জশিটে উল্লেখ করা হয়েছে৷ তাঁরা হলেন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার এবং ইকবাল আহমেদ৷ চার্জশিটে ইডি জানিয়েছে, এই নেতাদের বিরুদ্ধে তাদের তদন্ত চলছে৷
advertisement
চার্জশিটে যে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁদের মধ্যে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্র জনপ্রতিনিধি৷ ফলে বিধানসভার অধ্যক্ষের মাধ্যমে তাঁদের কাছে আদালতে হাজিরা দেওয়ার সমন পাঠানো হবে৷ বাকি দুই অভিযুক্ত শোভন চট্টোপাধ্যায় এবং এসএমএইচ মির্জার কাছে সরাসরি সমন পাঠানো হবে৷
advertisement
প্রসঙ্গত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পরই ফিরহাদ, সুব্রত, মদন, শোভনকে নারদ কাণ্ডে গ্রেফতার করেছিল সিবিআই৷ পরে শর্ত সাপেক্ষে জামিন পান তাঁরা৷
advertisement
Amit Sarkar
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ED Submits Chargesheet in Narada Case: নারদ কাণ্ডে চার্জশিট জমা দিল ইডি, নাম রয়েছে ফিরহাদ-সুব্রত-শোভন-মদনের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement