advertisement

সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

Last Updated:

Mamata Banerjee in I-PAC Office: আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ির পর সংস্থার সল্টলেকের দফতরে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির মতোই আইপ্যাকের অফিস থেকেও একাধিক কাগজপত্র নিয়ে আসেন তিনি।

Rapid Read
আইপ্যাকের দফতর থেকেও একাধিক ফাইল নিয়ে এলেন মুখ্যমন্ত্রী
আইপ্যাকের দফতর থেকেও একাধিক ফাইল নিয়ে এলেন মুখ্যমন্ত্রী
কলকাতা: আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ির পর সংস্থার সল্টলেকের দফতরে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির মতোই আইপ্যাকের অফিস থেকেও ফাইল এবং একাধিক কাগজপত্র নিয়ে বেরিয়ে আসেন পুলিশকর্মীরা। তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে। সেই গাড়িকে ঘিরে রেখেছে বিরাট পুলিশবাহিনী।
কয়লাকাণ্ডের পুরনো মামলায় হঠাৎ তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল সকাল নির্বাচনী কৌশল রচনাকারী সংস্থা I-PAC কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। সল্টলেকে সংস্থার অফিসেও উপস্থিত হন তদন্তকারীরা। আর সেই খবর পেয়েই প্রতীক জৈনের বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। খালি হাতে প্রতীকের বাড়িতে ঢুকেছিলেন মমতা। কিন্তু বেরিয়ে আসেন একটি সবুজ ফাইল হাতে নিয়ে। আর সেখান থেকে বেরিয়ে মারাত্মক অভিযোগ তোলেন মমতা। I-PAC-এর কাছ থেকে তৃণমূলের প্রার্থিতালিকা, নির্বাচনী কৌশল, দলের ভিতরকার তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ তোলেন তিনি।
advertisement
advertisement
বৃহস্পতিবার সকাল থেকে প্রতীকের বাড়ি এবং দফতরে তল্লাশি চালাচ্ছে ইডি। তার মধ্যেই দু’জায়গাতেই পৌঁছে গেলেন মমতা। রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সল্টলেকের দফতরে হানা দিল ইডি। ইডির আধিকারিকেরা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও গিয়েছিলেন তিনি। ইডি সূত্রে খবর, দিল্লির এক পুরনো মামলার জন্যই এই অভিযান।
advertisement
সেক্টর ফাইভের একটি বহুতলের ১১ তলায় আইপ্যাকের দফতর। ওই তলাটি ‘সিল’ করে দেয় কেন্দ্রীয় বাহিনী। ইডি-র দল আইপ্যাক-এর দফতরে যখন থেকে তল্লাশি শুরু করে তখন থেকেই কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছিল। তার পরেই সেখানে বাহিনী বাড়াতে শুরু করে বিধাননগর পুলিশ কমিশনারটেও। মুখ্যমন্ত্রী যাওয়ার পরে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ে। পাল্লা দিয়ে বাহিনী বাড়ায় বিধাননগর পুলিশও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement