advertisement

ডিভিসির জলছাড়া ও ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্কবার্তা! জেলাশাসকদের কঠোর নির্দেশ মুখ্য সচিবের

Last Updated:

ডিভিসি প্রায় ৬৯ হাজার কিউসেক জল ছাড়ায় আগামী দু’-তিন দিনের মধ্যে তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণবঙ্গের জেলাশাসকদের সতর্ক করলেন মুখ্য সচিব।

বুধবার বিকেল সাড়ে চারটা থেকে প্রায় আধ ঘণ্টা ধরে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব। সেখানে তিনি স্পষ্ট নির্দেশ দেন, সব ধরনের প্রস্তুতি রাখতে হবে। প্রয়োজনে ২৪ ঘণ্টা ব্যাপী কন্ট্রোল রুম চালু রাখতে হবে। পাশাপাশি ফ্লাড সেল্টারের ব্যবস্থা তৈরি রাখতে হবে, যাতে জরুরি পরিস্থিতি সামলানো যায়।
advertisement
advertisement

উত্তরবঙ্গকেও সতর্কবার্তা

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস নিয়েও সতর্ক করা হয়েছে। বিশেষত আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির জেলাশাসকদের বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের প্রতিটি জেলায় এসডিও ও বিডিও অফিসে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখতে হবে।
advertisement

সেচ দফতরের জন্য বার্তা

নদীর বাঁধগুলির ওপর কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে সেচ দফতরকে। বাঁধে কোথাও ক্ষতি বা ফাটল থাকলে এখনই জরুরি ভিত্তিতে মেরামতি করতে হবে বলে জানিয়েছেন মুখ্য সচিব।

অন্যান্য দিকেও নজর

এছাড়া প্রতিটি জেলায় দুর্গাপুজো-পরবর্তী কার্নিভালও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। সেই দিকেও বিশেষ নজর রাখতে হবে বলে বৈঠকে স্পষ্ট নির্দেশ দেন মুখ্য সচিব।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ডিভিসির জলছাড়া ও ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্কবার্তা! জেলাশাসকদের কঠোর নির্দেশ মুখ্য সচিবের
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement