advertisement

দুর্গাপুজোয় প্রতিমা বানিয়ে কেন আয়কর? প্রশ্ন কুমারটুলির শিল্পীদের

Last Updated:

দুর্গাপুজোর আগে আয়কর ইস্যু নিয়ে জোর বিতর্ক। যার প্রভাব পড়েছে কুমারটুলিতেও।

#কলকাতা: আর ক’টা দিনের অপেক্ষা। কিন্তু, কুমারটুলি এবার চিন্তায়। কারণ, দুর্গাপুজোয় আয়কর ইস্যুর আগমণী। যার জেরে মার খাচ্ছে ব্যবসা।
দুর্গাপুজোর জন্য দিন গোনা শুরু। কিন্তু, এবার দুর্গাপুজোর আগে আয়কর ইস্যু নিয়ে জোর বিতর্ক। যার প্রভাব পড়েছে কুমারটুলিতেও।
দুর্গাপুজোয় আয়কর ইস্যুতে এবার কেন্দ্র-রাজ্য সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের দাবি, তারা জানতে চায়, পুজো কমিটিগুলি ঠিকাদার সংস্থাকে টাকা দেওয়ার সময় ঠিক মতো টিডিএস কেটে দিয়েছে কি না। যদিও এই যুক্তি মুখ্যমন্ত্রী মানতে নারাজ। তাঁর অভিযোগ, এভাবে আসলে ঢাকি, মণ্ডপ শিল্পী, পুরোহিত, কারিগরদের থেকেও পুজো কমিটির মাধ্যমে কর আদায় করতে চাইছে আয়কর দফতর। মৃৎশিল্পীদেরও অনেকের দাবি, এই আয়করের ঠেলাতেই এবার অনেক কমিটি বাজেট কাটছাঁট করছে। যার জেরে মার খাচ্ছে ব্যবসা।
advertisement
advertisement
দুর্গাপুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। কিন্তু, তারই মাঝে এবার কাঁটা, আয়কর-ইস্যু। যা বাদ দিচ্ছে না কুমারটুলিকেও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দুর্গাপুজোয় প্রতিমা বানিয়ে কেন আয়কর? প্রশ্ন কুমারটুলির শিল্পীদের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement