advertisement

মদনের গলায় ছোট টিউমার, একই রকম আছেন সুব্রত! ছুটি নিয়ে হয়নি সিদ্ধান্ত

Last Updated:

কলকাতা হাইকোর্ট গৃহবন্দি করার নির্দেশ দিলেও এই মুহূর্তে মদন মিত্র (Madan Mitra), সুব্রত মুখোপাধ্যায়কে (Subrata Mukherjee )হাসপাতালে রেখে চিকিৎসা করা প্রয়োজন বলে জানিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ৷

এর পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন আর এক প্রবীণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়েরও এ দিন স্পিচ থেরাপি শুরু হয়েছে৷ তারও ভোকাল কর্ড-এ গুরুতর সমস্যা রয়েছে বলে গতকালই জানিয়েছিলেন এসএসকেএম-এর চিকিৎসকরা৷ এর পাশাপাশি এখনও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে প্রবীণ মন্ত্রীর৷ ফলে মদনের মতো এখনই তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার কথা ভাবা হচ্ছে না৷
ইএনটি বিশেষজ্ঞ অরুণাভ সেনগুপ্ত জানিয়েছেন, কিছুদিন আগেই ভোটের প্রচারের জন্য প্রচুর কথা বলেছেন মদন৷ ফলে সেই চাপ থেকেই তাঁর ভোকাল কর্ডেও কিছু সমস্যা দেখা দিয়েছে৷ মদনকেও স্পিচ থেরাপির পরামর্শ দিয়েছেন চিকিৎসক৷ এ দিন থেকে তা শুরুও করে দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
এ দিনই এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির গুরুতর অভিযোগ তুলেছেন শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ যদিও হাসপাতালের চিকিৎসায় যথেষ্ট খুশি মদন মিত্র এবং সুব্রত মুখোপাধ্যায়ের পরিবারের সদস্যরা৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী বৃহত্তর বেঞ্চে জামিনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত গৃহবন্দি থাকতে হবে নারদ কাণ্ডে ধৃত চার নেতাকে৷
advertisement
Avijit Chanda
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মদনের গলায় ছোট টিউমার, একই রকম আছেন সুব্রত! ছুটি নিয়ে হয়নি সিদ্ধান্ত
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement