advertisement

SIR in Bengal Update: শুধু মুর্শিদাবাদেই ১১ লক্ষ ভোটার বিচারাধীন, দু নম্বরে মালদহ! শনিবারের পর কোন জেলায় কত ভোটারের ভাগ্য ঝুলে রইল?

Last Updated:

এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর এই মুহূর্তে রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন, জানিয়েছে নির্বাচন কমিশন৷

এখনও বিচারাধীন ৬০ লক্ষের বেশি ভোটার৷
এখনও বিচারাধীন ৬০ লক্ষের বেশি ভোটার৷
খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ৬৩ লক্ষ ৬৬ হাজারের কিছু বেশি ভোটারের নাম বাদ গিয়েছে৷ এর মধ্যে খসড়া ভোটার তালিকাতেই বাদ গিয়েছিল ৫৮ লক্ষ ভোটারের নাম৷
তার পর আজ যে ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে, সেখানে বাদ গিয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার নাম৷ কিন্তু এখনও বিচারাধীন রয়েছে ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম৷ যাঁদের নথি যাচাই করে দেখবেন জুডিশিয়াল অফিসার অথবা বিচারকরা৷ সেই নথি যাচাই প্রক্রিয়ায় আরও ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ ফলে শেষ পর্যন্ত রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা থেকে কত নাম বাদ যায়, সেটাই এখন দেখার৷
advertisement
যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম বিচারাধীন রয়েছে, তার মধ্যে শুধু মুর্শিদাবাদ জেলাতেই রয়েছে ১১ লক্ষের বেশি ভোটার৷ সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে বিচারাধীন ভোটারের সংখ্যা ১১ লক্ষ ১ হাজার ১৪৫ জন৷ এর পর দু নম্বরে রয়েছে মুর্শিদাবাদের প্রতিবেশী জেলা মালদহ৷ সেখানে ৮ লক্ষ ২৮ হাজার ১২৭ জন ভোটার বিচারাধীন রয়েছেন৷ তিন এবং চার নম্বরে যথাক্রমে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণা জেলা৷ উত্তর চব্বিশ পরগণায় বিচারাধীন ভোটারের সংখ্যা ৫,৯১,২৫২ জন এবং দক্ষিণ চব্বিশ পরগণায় ৫,২২,০৪২৷ উত্তর দিনাজপুর জেলাতেও ৪ লক্ষ ৮০ হাজারেরও বেশি ভোটারের নাম বিচারাধীন রয়েছে৷
advertisement
advertisement
জেলাগুলির মধ্যে সবথেকে কম সংখ্যক ভোটার বিচারাধীন রয়েছে ঝাড়গ্রামে৷ সেখানে বিচারাধীন ভোটারের সংখ্যা ৬,৬৮২ জন৷ কালিম্পং জেলাতেও বিচারাধীন ভোটারের সংখ্যা ৬,৭৯০৷
এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় বিচারাধীন ভোটার কত?
১। কোচবিহার — ২,৩৮,১০৭
২। আলিপুরদুয়ার — ৮০,৪৯৪
৩। জলপাইগুড়ি — ১,০৮,১৯২
৪। কালিম্পং — ৬,৭৯০
৫। দার্জিলিং — ৮০,০০৬
advertisement
৬। উত্তর দিনাজপুর — ৪,৮০,৩৪১
৭। দক্ষিণ দিনাজপুর — ১,৩২,২৫৮
৮। মালদা — ৮,২৮,১২৭
৯। মুর্শিদাবাদ — ১১,০১,১৪৫
১০। নদিয়া — ২,৬৭,৯৪০
১১। উত্তর ২৪ পরগনা — ৫,৯১,২৫২
১২। দক্ষিণ ২৪ পরগনা — ৫,২২,০৪২
১৩। কলকাতা দক্ষিণ — ৭৮,৬৫৭
১৪। কলকাতা উত্তর — ৬১,২৩৬
১৫। হাওড়া — ২,৮৯,৭১৪
১৬। হুগলি — ১,৭১,৭৭৮
advertisement
১৭। পূর্ব মেদিনীপুর — ৮০,১৭৬
১৮। পশ্চিম মেদিনীপুর — ১,০৩,৪৯৭
১৯। ঝাড়গ্রাম — ৬,৬৮২
২০। পুরুলিয়া — ৩৩,৫৭৭
২১। বাঁকুড়া — ৩৯,১১৭
২২। পূর্ব বর্ধমান — ৩,৬৫,৫৩৯
২৩। পশ্চিম বর্ধমান — ১,৩৭,৯৪৯
২৪। বীরভূম — ২,০২,০৫৯
মোট আনুমানিক ভোটার সংখ্যা (বিচারাধীন)— ৬০,০৬,৬৭৫
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR in Bengal Update: শুধু মুর্শিদাবাদেই ১১ লক্ষ ভোটার বিচারাধীন, দু নম্বরে মালদহ! শনিবারের পর কোন জেলায় কত ভোটারের ভাগ্য ঝুলে রইল?
Next Article
advertisement
Nandigram Voter List: ভবানীপুরে বাদ গেল ৪৭ হাজার, নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ? চূড়ান্ত তালিকার সঙ্গেই সামনে এল তথ্য
ভবানীপুরে বাদ গেল ৪৭ হাজার, নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ? সামনে এল তথ্য
  • নন্দীগ্রাম থেকে বাদ গেল ১০৯৪৮ জন ভোটারের নাম৷

  • খসড়া এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে ১০৯৪৮টি নাম বাদ৷

  • ভবানীপুরে বাদ যায় ৪৭ হাজার ৯৪ জনের নাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement