advertisement

Dilip Ghosh: দলের ব্যর্থতা নাকি সন্ত্রাস? কলকাতায় পর্যুদস্ত BJP নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ!

Last Updated:

Dilip Ghosh: "রাজ্যে নির্বাচনের নয়, আতঙ্কের পরিবেশ। তাই যা হওয়ার তাই হয়েছে।"- দিলীপ ঘোষ।

#নয়াদিল্লি : কলকাতা পুর নির্বাচনের ফল যা হওয়ার ছিল, তাই হয়েছে। বক্তা রাজ্য বিজেপি'র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ফল প্রকাশের পর তাঁর প্রথম প্রতিক্রিয়া, "ওরা(তৃণমূল) বিরোধী-শূন্য করতে চায়। কিছুদিন আগে উপনির্বাচন হয়েছে। তাতেও ওরা(তৃণমূল) ৮০-৯০ শতাংশ ভোট পেয়েছে।রাজ্যে একদলীয় গণতন্ত্র চলছে। গণতন্ত্র বলে কিছু নেই। ভোটগ্রহণ কেন্দ্রে এমন অনেকে ধরা পড়েছেন যারা ভোটার নন। ভোটার কার্ড নেই।"
তিনি আরও বললেন, "চারিদিকে আতঙ্কের পরিবেশ তৈরী করে রাখা হয়েছে। আমাদের পাঁচবারের কাউন্সিলর মিনাদেবী পুরোহিতের পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে।" তৃণমূলের এই বিপুল জয় কি কাঙ্খিত ছিল ? দিলীপ ঘোষের জবাব, "নির্বাচনের পরিবেশ নেই তাই বিরোধী ভোটাররা ভোট দিতে বের হননি। ফলে যা হওয়ার হয়েছে।"
advertisement
advertisement
অন্যদিকে, প্রবীন কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য বললেন, "আশার কথা, কংগ্রেস ও বামেদের ভোট পার্সেন্টেজ বেড়েছে।" বাম-কংগ্রেস জোট হলে ভালো ফল হত ? প্রবীন কংগ্রেস নেতার কথায়, "আমরা একসঙ্গে লড়াই করিনি নিজেদের ক্ষমতা বোঝার জন্য। এই রেজাল্টের উপর অঙ্ক কষে ঠিক করতে হবে আগামী দিনের অবস্থান। বিজেপির উত্থান সাময়িক ছিল।" কলকাতার বুকে কংগ্রেস প্রার্থীকে বিবস্ত্র করে মারধরের তীব্র নিন্দা করে তিনি বলেন, "আমার ৫০ বছরের জীবনে কখনও দেখিনি একজন প্রার্থীকে নগ্ন করে মারা হচ্ছে।"
advertisement
ফল প্রকাশের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন বললেন, "ওরা বলেছিল অবকি বার দুশো-পার। সেসব মেলেনি। এবারেও অনেক আস্ফালন করেছিল। সব ধুলোয় মিশে গেছে। বিজেপি'র প্রাপ্ত ভোটের শতকরা হার আরও কমেছে। তৃণমূলের কথা ছেড়েই দিন, সিপিএম এবং কংগ্রেস এর তুলনায় কম ভোট পেয়েছে বিজেপি।" অন্যদিকে, এদিন বিজয়চকে বিরোধী শিবিরের পদযাত্রা ও বিক্ষোভ প্রসঙ্গে দোলা আরও বলেছেন, "লখিমপুর কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিটেনি যতক্ষণ না পদত্যাগ করবেন ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: দলের ব্যর্থতা নাকি সন্ত্রাস? কলকাতায় পর্যুদস্ত BJP নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ!
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement