advertisement

অসমে গৃহযুদ্ধ বাধাতে গেছে তৃণমূল, তাই আটকানো হয়েছে, দাবি দিলীপের

Last Updated:

তৃণমূল নাটক করছে ৷ পাল্টা জবাব দিলীপ ঘোষের ৷ এদিন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, অসমে কেন গেছেন তৃণমূল প্রতিনিধিরা?

#কলকাতা: বিমানবন্দরে নামতেই আটক। শিলচরে ঢুকতেই দেওয়া হল না তৃণমূল প্রতিনিধিদলকে। জোর করে আটকাতে গিয়ে মহিলা সাংসদ-বিধায়কদের মারধরেরও অভিযোগ উঠছে। এনআরসিতে বহু মানুষের নাম বাদ পড়ার প্রতিবাদে গণ-কনভেনশনে যোগ দিতেই শিলচরে যায় তৃণমূল প্রতিনিধিদল। ঘটনার ক্ষুব্ধ তৃণমূলনেত্রী জানিয়েছেন দেশে গণতন্ত্র নয়, সুপার এমারজেন্সি চলছে ৷
তৃণমূল নাটক করছে ৷ পাল্টা জবাব দিলীপ ঘোষের ৷ এদিন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, অসমে কেন গেছেন তৃণমূল প্রতিনিধিরা? ওঁদের কি কেউ ডেকেছিলেন? গৃহযুদ্ধ বাধাতে গেছে তৃণমূল ৷ উত্তেজনা ছড়াচ্ছে তৃণমূল ৷ এরাজ্যেও বিরোধীদের আটকানো হয়েছে ৷ তৃণমূল অসমে গেলে হিংসা হবে ৷ তৃণমূলের যাওয়ার কোনও অধিকার নেই ৷ আটকানো হয়েছে, মারধর করা হয়নি ৷ ফের বিমানে ফেরত পাঠানো উচিত ৷
advertisement
advertisement
এনআরসি থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। প্রতিবাদে গন-কনভেনশনে যোগ দিতে নামেন তৃণমূল প্রতিনিধিদল। দলে ৬ সাংসদ ও ১ বিধায়ক। সফরের কথা আগেই ঘোষণা করেছিল তৃণমূল। আগাম আপত্তি জানায়নি অসম সরকার। কিন্তু শিলচরে নামতেই বদলে গেল পরিস্থিতি। তৃণমূল প্রতিনিধিদলকে বাধা, মহিলা সাংসদ - বিধায়ককে নিগ্রহ - এনআরসি বিতর্কে নতুন করে ঝড় তুলল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অসমে গৃহযুদ্ধ বাধাতে গেছে তৃণমূল, তাই আটকানো হয়েছে, দাবি দিলীপের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement