advertisement

দেবশ্রীকে দলে নেওয়া নিয়ে সবাই একমত নয়: দিলীপ

Last Updated:

গেরুয়া শিবিরে ব্রাত্য দেবশ্রী রায়। তৃণমূল বিধায়কের বিষয়ে কেন অনীহা?

#কলকাতা: গেরুয়া শিবিরে ব্রাত্য দেবশ্রী রায়। তৃণমূল বিধায়কের বিষয়ে কেন অনীহা? পরিবেশ তৈরি হয়নি। তৃণমূল বিধায়ক দেবশ্রীকে দলে নেওয়া নিয়ে সবাই সহমত নন, বক্তব্য রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
দিল্লিতে বিজেপির সদর দফতরের পর রাজ্য বিজেপি সভাপতির বাড়ি। আধঘণ্টা অপেক্ষা করলেও মেলেনি দেখা ৷ বুধবার দিলীপের বাড়িতে যান দেবশ্রী রায় ৷ সেসময় দিলীপ ঘোষ বাড়িতে ছিলেন না ৷ আধ ঘণ্টা অপেক্ষা করে ফিরে যান রায়দিঘির বিধায়ক ৷ এর পরেই আরও একবার দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হয় ৷ কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, দেবশ্রী রায়কে দলে নেওয়া নিয়ে গেরুয়া শিবিরে মত পার্থক্য রয়েছে ৷ তাই আপাতত স্থগিত দেবশ্রীর পদ্মে যোগদানের সম্ভাবনা ৷
advertisement
এর আগে অগাস্টের ১৪ তারিখ, দিল্লিতে শোভন-বৈশাখীর বিজেপি যোগদানের দিন বিজেপির সদর দফতরে হঠাৎই হাজির হন দেবশ্রী রায়ও ৷ তখনও যোগদানের জল্পনা বাতাসে ভাসলেও কোনও বাধার কারণে সেদিনও এগোয়নি আলোচনা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দেবশ্রীকে দলে নেওয়া নিয়ে সবাই একমত নয়: দিলীপ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement