Kolkata Fire: রাজভবনের কাছে বহুতলে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ধর্মতলায় রাজভবনের কাছে স্ট্যন্ড রোডে বিধ্বংসী আগুন৷ ঘটনাস্থল পরিদর্শন করতে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷
কলকাতা: ধর্মতলায় রাজভবনের কাছে স্ট্যন্ড রোডে বিধ্বংসী আগুন৷ জানা গিয়েছে, রাজভবনের পাশেই শরাফ হাউজে এই আগুন লেগে৷ ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের সাতটি ইঞ্জিন পৌঁছে গিয়েছে৷ আগুনের খবর পেয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস উদ্বিগ্ন হয়ে পড়েছেন৷ ধোঁয়া দেখে তিনি রাজভবনের বাইরে বেরিয়ে আসেন৷ আগুন নেভানোর কাজে তদারকি করতে দেখা যায় তাঁকে৷ ঘটনাস্থল পরিদর্শন করতে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ ঘটনাস্থলে এসে রাজ্যপালের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। দমকল মন্ত্রী ও পুলিশ অধিকারীদের দিলেন প্রয়োজনীয় নির্দেশ
নিউ সেক্রেটারিয়েট বিল্ডিঙের পাশের একটি বহুতলে আগুন লেগেছে৷ দাউ দাউ করে জ্বলছে বহুতলের ছাদের একটা বড় অংশ। এই শরাফ হাউসের কর্মকর্তারা আতঙ্কিত হয়ে পড়েন৷ তবে সকলকেই নিরাপদে বের করে আনা হয়েছে৷ পাশেই আছে টেলিফোন ভবন। সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যায়। দমকলের প্রাথমিক অনুমান, শরাফ হাউজের ছাদের ক্যান্টিনেই এই আগুন লেগেছে। সেখান থেকেই ধীরে ধীরে চতু্র্দিকে আগুন ছড়িয়ে পড়ে।
advertisement
Venkateshwar
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 12:50 PM IST









