advertisement

রাজ্যে সপ্তম দফার ভোটে অশান্তি বরদাস্ত নয়, সিইও দফতরকে কড়া বার্তা উপ-মুখ্য নির্বাচন কমিশনারের

Last Updated:
#কলকাতা: সপ্তদশ লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার হারে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। আবার পঞ্চম ও ষষ্ঠ দফা ভোট চলাকালীন একাধিক হিংসা ও অশান্তির ঘটনাও ঘটেছে । আসানসোল,ঘাটাল সহ একাধিক জায়গায় রাজনৈতিক দলগুলির মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে ।
ষষ্ঠ দফার ভোটগ্রহণ নিয়ে আজ ক্ষোভ প্রকাশ করেছে নির্বাচন কমিশন । রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এর সঙ্গে আলাদা বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছেন উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন। ঠিক কী কারণে ভোটের দিন এই পরিস্থিতি তৈরি হল সেই নিয়ে প্রশ্ন তুলেছেন উপ-নির্বাচন কমিশনার ।
পাশাপাশি, সপ্তম দফা ভোটগ্রহণ নিয়ে আরও কড়া হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে । আগের দফার ভোটে অশান্তির নেপথ্যে যাঁরা রয়েছেন তাঁদের নামের তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন উপ-নির্বাচন কমিশনার। সপ্তম দফায় কোন অশান্তি হলে তা বরদাস্ত করবে না নির্বাচন কমিশন। রাজ্য প্রশাসন ও সি ই ও দপ্তরকে কড়া বার্তা উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যে সপ্তম দফার ভোটে অশান্তি বরদাস্ত নয়, সিইও দফতরকে কড়া বার্তা উপ-মুখ্য নির্বাচন কমিশনারের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement