Dengue: বিধাননগরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু মহিলার! বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন ওই মহিলা! জানুন
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Piya Banerjee
Last Updated:
Dengue: একটি বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন ধরে ভর্তি ছিলেন ওই মহিলা! ফের বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা!
কলকাতা: রাজ্যে ফের বাড়ছে ডেঙ্গির চোখরাঙানি! বিধাননগর পৌর নিগমের চার নম্বর ওয়ার্ডে এক মহিলার মৃত্যু হয় ডেঙ্গির জন্য! মহিলার নাম শ্রীবানী দাস! জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ওই মহিলা! বাড়াবাড়ি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়! কিন্তু শেষ লড়াই জিততে পারলেন না মহিলা!
বাগুইহাটির একটি বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন ধরে ভর্তি ছিলেন ওই মহিলা! আজ অর্থাৎ ২রা নভেম্বর কিছুক্ষণ আগে তাঁর মৃত্যু হয়! তিনি ডেঙ্গি পজিটিভ ছিলেন! চিকিৎসা করার পরেও বাঁচানো সম্ভব হয়নি ওই মহিলাকে!
advertisement
advertisement
কলকাতা সহ গোটা রাজ্যেই ফের বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা! বারবার সতর্ক করা হয়েছে মানুষকে! জমা জল ফেলে দিতে বলা হয়েছে। জ্বর হলে ডাক্তারের কাছে যাওয়া এ ধরনের সর্তকতা বিভিন্ন জায়গায় বার বার করে বলা হলেও, ডেঙ্গির প্রকোপ কিন্তু কমছে না! এবার এই মারণ রোগ ডেঙ্গি কেড়ে নিল একটি তরতাজা প্রাণ! আপাতত এই একটি মৃত্যুর কথাই আজ সামনে এসেছে। যতটা সম্ভব নিজেদের জন্য সঠিক সর্তকতা মেনে চলুন! ডেঙ্গির মশা থেকে বাঁচুন!
advertisement
Anup Chakraborty
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 02, 2024 11:45 PM IST











