advertisement

Princep Ghat Station Dead Body Recover: পাশে পড়ে হাতঘড়ি-কাঁচি, প্ল্যাটফর্মে যুবকের দেহ! প্রিন্সেপ ঘাট স্টেশনে দিনে দুপুরে খুন? বাড়ছে রহস্য

Last Updated:

প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, মৃতের মাথায় আঘাত ছিল৷ মৃতদেহের পাশে হাতঘড়ি এবং একটি কাঁচি পড়েছিল৷

প্রিন্সেপ ঘাট স্টেশনে যুবকের রহস্য মৃত্যু৷
প্রিন্সেপ ঘাট স্টেশনে যুবকের রহস্য মৃত্যু৷
প্রিন্সেপ ঘাট স্টেশনে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য৷ চক্র রেলের প্রিন্সেপ ঘাট স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ওই ব্যক্তির দেহ পড়েছিল বলে খবর৷ ঘটনাস্থলে পৌঁছেছে আরপিএফ এবং জিআরপি৷
প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, মৃতের মাথায় আঘাত ছিল৷ গলাতেও ধারালো অস্ত্রের ক্ষত পাওয়া গিয়েছে৷ মৃতদেহের পাশে হাতঘড়ি এবং একটি কাঁচি পড়েছিল৷
এ দিন বিকেল সাড়ে তিনটে মিনিট নাগাদ ওই যুবকের দেহ ২ নম্বর প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখা যায় বলে পুলিশ সূত্রে খবর৷ স্টেশন মাস্টারের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ৷ এর পর আরপিএফ-এর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জিআরপি৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ মৃতের পরণে স্যান্ডো গেঞ্জি এবং ট্রাউজার ছিল৷ ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশও৷
advertisement
advertisement
ওই যুবককে খুন করা হয়েছে বলেই অনুমান পুলিশের৷ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করছে পুলিশ৷ মৃতের পরিচয় জানারও চেষ্টা চলছে৷
প্রিন্সেপ ঘাট স্টেশন তুলনামূলক ভাবে ফাঁকাই থাকে৷ এ দিন ছুটির দিন হওয়ায় স্টেশনে যাত্রী আরও কম ছিল৷ তার উপরে দুপুরে বেশ কিছুক্ষণ ওই স্টেশন দিয়ে কোনও ট্রেন চলাচল করে না৷ সেই সুযোগেই ফাঁকা প্ল্যাটফর্মে ওই যুবককে খুন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে জিআরপি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Princep Ghat Station Dead Body Recover: পাশে পড়ে হাতঘড়ি-কাঁচি, প্ল্যাটফর্মে যুবকের দেহ! প্রিন্সেপ ঘাট স্টেশনে দিনে দুপুরে খুন? বাড়ছে রহস্য
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement