advertisement

প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের চুড়ান্ত দিন ঘোষিত

Last Updated:

রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের চুড়ান্ত দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা সংসদ ৷ আগামী ২১ তারিখ থেকে গোটা রাজ্যে শুরু হতে চলেছে নিয়োগের জন্য চুড়ান্ত প্রক্রিয়া ৷

#কলকাতা: রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের চুড়ান্ত দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা সংসদ ৷ আগামী ২১ তারিখ থেকে গোটা রাজ্যে শুরু হতে চলেছে নিয়োগের জন্য চুড়ান্ত প্রক্রিয়া ৷ মঙ্গলবার শিক্ষা দফতরের বৈঠকের পর ঘোষিত হয় ইন্টারভিউয়ের দিন সূচি ৷
২২ অক্টোবর প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ চলবে বাঁকুড়ায় ৷ এরপর ২৪ তারিখ মুর্শিদাবাদের পালা ৷ সংসদ সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকেই টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের কাছে পৌঁছে যাবে এসএমএস ৷ তাতে লেখা থাকবে কোথায়, কখন ফাইনাল রাউন্ডের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্টের জন্য আসতে হবে ৷ এসএমএস-এর পাশাপাশি প্রার্থীদেরকে ইমেল-ও ডাক পাঠাবে শিক্ষা দফতর ৷ সংসদ সূত্রে জানানো হয়েছে, ২৮ তারিখের মধ্যে সমস্ত ইন্টারভিউয়ের প্রক্রিয়া শেষ হয়ে যাবে ৷
advertisement
নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে না আসলে বাতিল হয়ে যাবে আবেদনপত্র ৷ এদিকে সংসদ সভাপতি মানিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অনলাইনের মাধ্যমে যেসব টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা আবেদন করেছেন তাঁরাই শুধু ডাক পাবেন ৷ এর ফলে অনেক পরীক্ষার্থী সফলভাবে টেট পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউতে ডাক পাবেন না ৷
advertisement
১৯ শে অক্টোবর থেকে ২৮ শে অক্টোবর পর্যন্ত মার্কশিট, সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়াল যাচাই, ইন্টারভিউ-ভাইভা এবং অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়ার কাজ চলবে বলে আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল সংসদ ৷ প্রাথমিকে শিক্ষকের শূন্যপদের সংখ্যা ৪২,৯৪৯টি ৷ আইনি ফাঁস মুক্ত হওয়ার পর দ্রুত শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে পর্ষদ ৷
advertisement
পর্ষদের ওয়েবসাইটে http://www.wbsed.gov.in/-এ নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৷ বিজ্ঞপ্তি অনুসারে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে বর্ধমান রিজিয়নে ৷ সেখানে মোট ৩ হাজার ২১টি শিক্ষক পদ শূন্য ৷
ফল প্রকাশের পরই বছর শেষ হওয়ার আগেই শিক্ষক নিয়োগ সম্পূর্ণ হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের চুড়ান্ত দিন ঘোষিত
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement