advertisement

বদলাতে পারে দার্জিলিংমেলের রুট

Last Updated:

কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার জন্য ইদানিং বহু ট্রেন থাকলেও, বাঙালির নস্টালজিয়াতে সব সময়ই থাকবে দার্জিলিং মেল ৷

#কলকাতা: কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার জন্য ইদানিং বহু ট্রেন থাকলেও, বাঙালির নস্টালজিয়াতে সব সময়ই থাকবে দার্জিলিং মেল ৷ দার্জিলিং প্রেমী বেশিরভাগ বাঙালি মনে করেন দার্জিলিং যাওয়ার ব্যাপারে সবচেয়ে ভালো ট্রেনই হল দার্জিলিং মেল ৷ রাতে শিয়ালদা থেকে উঠে সকাল সকাল নিউ জলপাইগুড়ি ৷ তারপরই শৈলশহরে !
নতুন প্রস্তাব অনুযায়ী, আগের থেকে আরও জলদি পৌঁছে যাওয়া যাবে নিউ জলপাইগুড়িতে ৷ দার্জিলিং মেলের নতুন রুটে কমে যেতে পারে শিয়ালদা টু জলপাইগুড়ির দুরত্ব ৷
দার্জিলিং মেলের নতুন প্রস্তাবিত রুট অনুযায়ী দার্জিলিং মেল চলবে শিয়ালদা থেকে বারাকপুর, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ হয়ে মালদা এবং তারপর নিউ জলপাইগুড়িতে থামবে দার্জিলিং মেল ৷ বর্তমানে শিয়ালদা থেকে বর্ধমান, রামপুরহাট হয়ে, মালদা তারপর জলপাইগুড়িতে পৌঁছয় দার্জিলিং মেল ৷
advertisement
advertisement
এখন দার্জিলিং মেল অত্যন্ত ব্যস্ত বর্ধমান-রামপুরহাট রুট দিয়ে যাতায়াত করে ৷ অনেক সময়ই দার্জিলিং মেলকে দাঁড় করিয়ে লোকাল ট্রেনগুলোকে প্রাধান্য দেওয়া হয় ৷ অন্যদিকে মুর্শিদাবাদের মানুষেরাও নতুন প্রস্তাবিত রুটের মধ্যে দিয়ে সহজেই উত্তরবঙ্গে পৌঁছে যেতে পারবেন ৷ প্রস্তাবিত রুটে যাত্রাপথ ৩০ কিমি কমবে। সময় কমবে অন্তত ৩০ মিনিট। এরফলে কমতে পারে ট্রেনের ভাড়াও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বদলাতে পারে দার্জিলিংমেলের রুট
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement