Damayanti Sen: সস্ত্রীক CPIM নেতার মৃত্যু রহস্যের তদন্ত থেকে দময়ন্তী সেনকে অব্যাহতি! কেন এই সিদ্ধান্ত নিল আদালত?
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Damayanti Sen: ২০১৮ সালের ১৪ মে কাকদ্বীপে স্থানীয় সিপিএম কর্মী দেবপ্রসাদ দাস এবং তাঁর স্ত্রী ঊষারানি দাসের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। অভিযোগ, ঘরে আগুন লাগিয়ে ওই দম্পতিকে পুড়িয়ে খুন করা হয়।
কলকাতা: কাকদ্বীপে জোড়া খুনের ঘটনার মামলা থেকে আইপিএস অফিসার দময়ন্তী সেনকে অব্যাহতি দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজশেখর মান্থা তাঁকে তদন্ত প্রক্রিয়া থেকে ছাড় দিয়েছেন। আদালত জানিয়েছে, পরবর্তী শুনানির দিন দময়ন্তীর জায়গায় অন্য কোনও অফিসারকে নিয়োগ করা হবে।
২০১৮ সালের ১৪ মে কাকদ্বীপে স্থানীয় সিপিএম কর্মী দেবপ্রসাদ দাস এবং তাঁর স্ত্রী ঊষারানি দাসের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। অভিযোগ, ঘরে আগুন লাগিয়ে ওই দম্পতিকে পুড়িয়ে খুন করা হয়। সেই ঘটনায় ২০২৩ সালের জানুয়ারিতে বিচারপতি মান্থার সিঙ্গল বেঞ্চ সিট গঠনের নির্দেশ দেয়। দময়ন্তীর নেতৃত্বে চার জনের দল ওই তদন্তে কাজ করে।
advertisement
advertisement
সম্প্রতি অসুস্থতার কারণে দময়ন্তী ওই তদন্ত থেকে নিষ্কৃতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। বুধবার তাঁর আবেদন মঞ্জুর করে আদালত।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 19, 2025 8:51 PM IST










