advertisement

ডিএ মামলা: রাজ্যকে DA নিয়ে হলফনামা জমার নির্দেশ স্যাটের

Last Updated:

কলকাতা হাইকোর্টের রায়ে ডিএ মামলা ফিরেছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট)-এ ৷

#কলকাতা: কলকাতা হাইকোর্টের রায়ে ডিএ মামলা ফিরেছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট)-এ ৷ বুধবার মামলার শুনানিতে রাজ্য সরকারকে ডিএ নিয়ে হলফনামা জমার নির্দেশ দিল স্যাট ৷ কেন্দ্রের সমহারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া নিয়ে নিয়ে হলফনামা জমা দিতে হবে রাজ্য সরকারকে ৷ চেন্নাই, দিল্লিতে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়েও রাজ্যের সিদ্ধান্ত জানতে চেয়েছে স্যাট ৷ মামলার পরবর্তী শুনানি ৪ অক্টোবর ৷
১৬ মাস ধরে আইনি যুক্তি, পাল্টা যুক্তির লড়াই শেষে ৩১ অগাস্ট সরকারি কর্মীদের মহার্ঘভাতা নিয়ে গুরুত্বপূর্ণ রায় শোনায় কলকাতা হাইকোর্ট ৷ সরকারি কর্মীদের মহার্ঘভাতা আইনসিদ্ধ অধিকার এই দাবিতে সিলমোহর দিল আদালত ৷ ২০১৭ সালে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট)-এ মহার্ঘভাতা নিয়ে মামলার শুনানির সময় রাজ্য সরকার জানিয়েছিল ডিএ সরকারি কর্মীদের অধিকার নয়। মহার্ঘ ভাতা দেওয়া না দেওয়া সরকারের ইচ্ছের অধীন ৷ সরকারের এই দাবিতে সিলমোহর দিয়েছিল স্যাটও ৷ এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ৷
advertisement
আরও পড়ুন 
advertisement
সেই মামলাতেই বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিল মহার্ঘভাতা সরকারি কর্মীদের আইনি অধিকার, দয়ার দান নয় ৷ মামলা ফেরে স্টেট অ্যাডিমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ৷
‘তাড়াহুড়ো করে রায় দিয়েছিল ট্রাইব্যুনাল’, মত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ৷ নতুন করে রায় পর্যলোচনা করার জন্য দুটি বিষয় স্যাটের কাছে ফেরত পাঠিয়েছে হাইকোর্ট ৷
advertisement
১) কেন্দ্র ও রাজ্য সরকারি কমর্চারীরা সমান হারে ডিএ পাবেন কিনা?
২) দিল্লি ও চেন্নাইয়ে কর্মরত রাজ্যের কিছু সরকারি কর্মচারী, এ রাজ্যে কর্মরত সরকারি কর্মচারীদের থেকে বেশি হারে মহার্ঘ ভাতা পান ৷ ফলে একই পদে কাজ করা সত্ত্বেও তৈরি হচ্ছে বেতন বৈষম্য ৷ এক্ষেত্রে প্রশ্ন তাদের সমানহারে ডিএ কি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা?
advertisement
দুই মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে স্যাটকে ৷
আরও পড়ুন 
এক বছর ধরে হাইকোর্টে বিচারাধীন ছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা ৷ এর মাঝেই মামলা চলাকালীন নতুন হারে ডিএ ঘোষণা করে রাজ্য সরকার ৷ তবে সেই ডিএ লাগু হবে ২০১৯ জানুয়ারি থেকে ৷ এখন রাজ‍্য সরকারি কর্মীরা ১০০ শতাংশ ডিএ পান আর কেন্দ্রীয় সরকারি কর্মীরা পান ১৪৭ শতাংশ। এখনও ফারাক ৪৭ শতাংশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ডিএ মামলা: রাজ্যকে DA নিয়ে হলফনামা জমার নির্দেশ স্যাটের
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement