advertisement

Sealdah local train update: শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল, পরিষেবা শুরু কখন? রিমলের দাপটে সকাল থেকে দুর্ভোগ

Last Updated:

রবিবার রাত থেকেই বাড়তে থাকে ঘূর্ণিঝড় রিমলের দাপট৷ এর জেরে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণার বহু জায়গায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: ঘূর্ণিঝড় রিমলের জেরে রবিবার রাত থেকেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগণা জেলা জুড়ে৷ প্রবল ঝড় এবং বৃষ্টির জেরে সোমবার সকালেও দুর্ভোগ অব্যাহত৷ বিভিন্ন জায়গায় রেল লাইনের উপরে গাছ ভেঙে পড়ে এবং বিদ্যুৎবাহী তার ছিঁড়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় পুরোপুরি বন্ধ রয়েছে ট্রেন চলাচল৷ ট্রেন বন্ধ রয়েছে শিয়ালদহ-হাসনাবাদ শাখাতেও৷
পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেল লাইনের উপর থেকে ভেঙে পড়া গাছ সরিয়ে এবং প্রয়োজনীয় মেরামতি কাজের পর শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবা চালু করতে সকাল ৯টা বেজে যাবে৷ তবে রেল পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে৷ ট্রেন পুরোপুরি বন্ধ থাকায় চরম হয়রানির মুখে পড়েছেন হাজার হাজার নিত্যযাত্রী৷ তবে শিয়ালদহ মেন শাখায় বনগাঁ, রানাঘাট, গেঁদে, ডানকুনি লাইনে চালু রয়েছে রেল পরিষেবা৷ যদিও অন্য দিনের তুলনায় দেরিতে চলছে অনেক ট্রেন৷
advertisement
advertisement
রবিবার রাত থেকেই বাড়তে থাকে ঘূর্ণিঝড় রিমলের দাপট৷ এর জেরে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণার বহু জায়গায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে৷ কলকাতাতেও গড়িয়াহাট, পার্ক সার্কাস, শরৎ বোস রোড সহ বিভিন্ন জায়গায় রাস্তার উপরে গাছ ভেঙে পড়ে৷
advertisement
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর পর্যন্ত কলকাতা এবং দুই চব্বিশ পরগণায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে৷ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah local train update: শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল, পরিষেবা শুরু কখন? রিমলের দাপটে সকাল থেকে দুর্ভোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement