advertisement

Cyclone Remal in West Bengal: রবিবার থেকে কত দিন চলবে দুর্যোগ, কলকাতা সহ ভাসবে কোন কোন জেলা? বৃষ্টি উত্তরবঙ্গেও

Last Updated:

আগামিকাল, শনিবার রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন৷ ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে ভোটপ্রক্রিয়া ব্যাহত হবে কি না, তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছিল৷

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমল৷
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমল৷
কলকাতা: রবিবার বাংলাদেশ উপকূলেই সম্ভবত আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রিমল৷ ল্যান্ডফলের সময় ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে এ রাজ্যেও ব্যাপক ক্ষয়ক্ষতি এবং দুর্যোগের আশঙ্কা বাড়ছে৷
২৬ মে কোথায় কোথায় বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত এ দিন জানিয়েছেন, আগামী ২৬ মে, রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া, নদিয়া, হুগলি জেলায়৷ এই জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলাতেও৷
advertisement
advertisement
২৭ মে কোন কোন জেলায় দুর্যোগ?
২৬ তারিখ ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও তার প্রভাব চলবে আরও অন্তত দু দিন৷ ২৭ মে, সোমবার ভারী থেকে অতি ভারতী বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায়৷ আবহ দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তরঙ্গের মালদহও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে৷
advertisement
২৮ মে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে আগামী মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে৷
আগামিকাল, শনিবার রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন৷ ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে ভোটপ্রক্রিয়া ব্যাহত হবে কি না, তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছিল৷ আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত অবশ্য জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের জন্য ভোট প্রক্রিয়া ব্যাহত হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ ইতিমধ্যেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে তা জানিয়েও দেওয়া হয়েছে৷
advertisement
ঝড়ে এ রাজ্যে কতটা ক্ষয়ক্ষতি?
আলিপুর আবহাওয়া দফতর এ দিন জানিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগণায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার৷ যা ঘণ্টায় ১২০ কিলোমিটারেও পৌঁছতে পারে৷ উত্তর চব্বিশ পরগণায় ঝড়ের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার৷ এই জেলায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটারে পৌঁছতে পারে৷ পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতি বেগে থাকতে পারে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার, যা সর্বোচ্চ ১০০ কিলোমিটারে পৌঁছতে পারে৷ কলকাতা, হাওড়া এবং নদিয়া জেলাতেও প্রবল বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cyclone Remal in West Bengal: রবিবার থেকে কত দিন চলবে দুর্যোগ, কলকাতা সহ ভাসবে কোন কোন জেলা? বৃষ্টি উত্তরবঙ্গেও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement