সোমবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, ফেতাইয়ের জেরে রাজ্যে থমকে শীত
Last Updated:
#কলকাতা: মাঝ ডিসেম্বরে পলাতক শীত। বরং আজ, রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে একটু একটু করে শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ফেতাই। তার জেরেই আবহাওয়ার এমন খামখেয়ালিপনা। দুর্যোগ কাটলেই তাপমাত্রা নামবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ডিসেম্বরের এমন সময়ে সাধারণত তাপমাত্রা নামে ১৫ ডিগ্রির কাছাকাছি। কিন্তু, রবিবার ভিন্ন ছবি। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এদিন চার ডিগ্রি বেড়ে ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। নামেই তাই মাঝ ডিসেম্বর। আসলে যেন বর্ষার শুরু। রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা। কলকাতা ও বিভিন্ন জেলায় ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে। যেন দরজায় কড়া নাড়ছে দুর্যোগ।
- চেন্নাই থেকে পূর্ব ও দক্ষিণ-পূর্বে একটু একটু করে পেশি ফোলাচ্ছে ঘূর্ণিঝড় ফেতাই
advertisement
advertisement
- শক্তি বাড়িয়ে সে ধেয়ে আসছে উপকূলের দিকে
- সোমবারই সেই ঝড় আছড়ে পড়তে পারে উপকূলে
আবহাওয়াবিদ মণিশঙ্কর জানা জানিয়েছেন, অন্ধ্রের মছলিপত্তনম ও কাঁকিনাড়ায় ঝড় আছড়ে পড়বে ৷ দুর্যোগ কাটলেই শীত পড়বে, তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি হবে
ফেতাইয়ের জেরেই আবহাওয়ায় এমন ঘোরবদল। ফলে, বৃষ্টি চলবে আগামী কয়েকদিন।
advertisement
- সোমবার দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা
- দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতে হালকা বৃষ্টি
- মঙ্গলবারও হালকা বৃষ্টির সম্ভাবনা
ঘূর্ণিঝড়ের প্রভাবে মুখ ঢেকেছে শীত। দুর্যোগ কাটলেই পারদ পতন। আশ্বাস আবহাওয়া দফতরের।
শীতকাল না আসলে বসন্ত আসবে কী করে ? আবহাওয়ার খামখেয়ালিপনা যেন বদলে দিয়েছে সেই অমোঘ আবেদন। এমন বর্ষা না কাটলে শীতই বা পড়বে কী করে ?
Location :
First Published :
Dec 16, 2018 8:03 PM IST









