advertisement

সাবধান! বুলবুলের ফলে বাড়তে পারে ডেঙ্গির প্রকোপ, দেখুন বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট

Last Updated:

এর পাশাপাশি পুজোর সময় ঢিলেঢালা মনোভাবের অভিযোগ উঠেছে৷ পুজোয় জমে থাকা আবর্জনা সরাতে সময় লাগবে

#কলকাতা: রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ বিশেষজ্ঞ কমিটি রিপোর্ট দিল স্বাস্থ্য দফতরকে৷ রাজ্যে এই মুহূর্তে প্রায় ৪৫ হাজার মানুষ ডেঙ্গি আক্রান্ত৷ বুলবুল-এর জেরে এর সমস্যা আরও বাড়বে বলেই আশঙ্কা৷ ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মত বিশেষজ্ঞদের৷
এর পাশাপাশি পুজোর সময় ঢিলেঢালা মনোভাবের অভিযোগ উঠেছে৷ পুজোয় জমে থাকা আবর্জনা সরাতে সময় লাগবে৷ সাফাইয়ের পাশাপাশি লার্ভিসাইড করার সুপারিশ করা হয়েছে৷ যাতে মশারা বংশবৃদ্ধি করতে না পারে৷ বাড়ি বাড়ি ডেঙ্গি সমীক্ষা বাড়ানোরও সুপারিশ করা হয়েছে৷ সরকারি হাসপাতালে পরিদর্শন বাড়ানোর কথাও বলা হয়েছে রিপোর্টে৷
advertisement
advertisement
 ডেঙ্গির প্রকোপ বেড়েছে পর্ণশ্রী, পিকনিক গার্ডেনে৷ ডেঙ্গির প্রকোপ বেড়েছে ধাপা, তিলজলায়ও৷ কলকাতার পাশাপাশি বনগাঁর চৌবেড়িয়া, নৈহাটির হাজিনগর-গরিফারহড়া ও রিষড়ার একাংশেও ডেঙ্গির প্রকোপ বাড়ছে৷ তবে হাবড়ায় ডেঙ্গির প্রকোপ অপেক্ষাকৃত কমেছে৷ এই মর্মে স্বাস্থ্য দফতরকে রিপোর্ট দিয়েছে বিশেষজ্ঞ কমিটি৷ তবে ঠাণ্ডা বাড়লে ডেঙ্গির প্রভাব কমবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সাবধান! বুলবুলের ফলে বাড়তে পারে ডেঙ্গির প্রকোপ, দেখুন বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement