Crime News: হোলির আগে পাটুলিতে মদ্যপ যুবকদের তাণ্ডব, বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা
- Reported by:Sanhyik Ghosh
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Crime News: হোলির আগে কলকাতার পাটুলি থানা এলাকায় মদ্যপ দুই যুবকের দৌরাত্ম্যে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সরকারি বোর্ড লাগানো একটি গাড়ি নিয়ে এলাকায় এসে তারা বেপরোয়া ভাবে গাড়ি চালাতে শুরু করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে।
পাটুলিঃ হোলির আগেই কলকাতার পাটুলি থানা এলাকায় মদ্যপ দুই যুবকের তাণ্ডবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সরকারি বোর্ড লাগানো একটি গাড়ি নিয়ে এলাকায় এসে বেপরোয়া আচরণ শুরু করে তারা। একটি ক্যাফের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাইকে ধাক্কা লাগাকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তর্কাতর্কি চলাকালীন আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই গাড়ি ঘুরিয়ে স্কুটার আরোহী এক মহিলাকে ধাক্কা মারে অভিযুক্তরা। ঘটনায় গুরুতর আহত হন ওই মহিলা। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
advertisement
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের গাড়িটি ঘিরে ফেলেন এবং পুলিশে খবর দেন। পাটুলি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই যুবককে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 03, 2026 1:17 PM IST









