advertisement

বিজেপি বিরোধিতার লড়াইয়ে তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে তৈরি সিপিএম: সীতারাম ইয়েচুরি

Last Updated:

পশ্চিমবঙ্গে বিরোধিতার প্রশ্নে তৃণমূলকে একচুল জমি ছাড়তে নারাজ সিপিএম ৷ কিন্তু বিজেপি বিরোধিতার তালিকায় তৃণমূল যে ব্রাত্য নয় ৷

#কলকাতা: পশ্চিমবঙ্গে বিরোধিতার প্রশ্নে তৃণমূলকে একচুল জমি ছাড়তে নারাজ সিপিএম ৷ কিন্তু বিজেপি বিরোধিতার তালিকায় তৃণমূল যে ব্রাত্য নয় ৷ বৃহস্পতিবার আলিমুদ্দিন থেকে এমনই ইঙ্গিত দিলেন সীতারাম ইয়েচুরি ৷
২০১৯ সালের লোকসভা নির্বাচনের লড়াইকে সামনে রেখে মোদি বিরোধী জোটের সলতে পাকাচ্ছে বিরোধী দলগুলি ৷ তা এদিন আলিমুদ্দিনের মঞ্চ থেকে আরও একবার স্পষ্ট করলেন সীতারাম ইয়েচুরি ৷ তিনি বলেন, বিজেপি বিরোধিতায় তৃণমূলের সঙ্গে লড়াই করতেও রাজি রয়েছে সিপিএম ৷ তবে, রাজ্য রাজনীতিতে এর কোনও প্রভাব পড়বে না ৷
সীতারাম আরও বলেন,
কংগ্রেস, সিপিএম দু'দলই বিজেপি বিরোধী। তাও কেরলে কংগ্রেস-সিপিএম লড়াই আছে। বিজেপি বিরোধিতায় একসঙ্গে লড়াই হবে ৷ যার যেখানে শক্তি সেখানে লড়বে সেই দল ৷ রাজ্য-রাজনীতিতে এর প্রভাব পড়বে না ৷ স্থানীয় স্তরে লড়াই চলবে ৷ কংগ্রেস, সিপিএম দু’দলই বিজেপি বিরোধী ৷ তাও কেরলে কংগ্রেস-সিপিএম লড়াই আছে ৷
advertisement
advertisement
সিপিএম-কংগ্রেস ৷ দুই শিবিরই বিজেপি বিরোধী জোটের শরিক ৷ পশ্চিমবঙ্গে বিরোধিতার প্রশ্নে তৃণমূলের সঙ্গে কোনও সমঝোতার প্রশ্নই যে নেই সেকথা এদিন তিনি স্পষ্ট করলেও বাংলায় তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই চলবেই ৷ সেকথা এদিন আবারও স্পষ্ট করলেন সীতারাম ইয়েচুরি ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপি বিরোধিতার লড়াইয়ে তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে তৈরি সিপিএম: সীতারাম ইয়েচুরি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement