advertisement

Mridul Dey: প্রয়াত প্রবীণ সিপিআইএম নেতা মৃদুল দে

Last Updated:

গত কয়েক মাস ধরে চিকিৎসা চলার পর অবশেষে সোমবার রাত ১১টা ৩০ মিনিট নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃদুল দে ৷ 

প্রয়াত মৃদুল দে
প্রয়াত মৃদুল দে
কলকাতা: প্রয়াত হলেন প্রবীন সিপিআইএম নেতা মৃদুল দে। দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি ৷ রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন মৃদুল দে ৷ গত কয়েক মাস ধরে চিকিৎসা চলার পর অবশেষে সোমবার রাত ১১টা ৩০ মিনিট নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর ৷
ছাত্র রাজনীতি থেকে রাজনৈতিক জীবনে হাতে খড়ি হওয়া মৃদুল দে যোগ দিয়েছিলেন ডিওয়াইএফআই-তে ৷ পরে সিপিআইএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সদস্যও হয়েছিলেন তিনি। তবে তিনি কোনওদিন কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি  ৷
advertisement
advertisement
চলতি মাসের ২১ এপ্রিল প্রয়াত হন প্রবীণ সিপিআইএম নেতা মদন ঘোষ। তার কিছুদিন যেতে না যেতেই এবার আরও এক নেতার প্রয়াণে স্বভাবতই বাম শিবিরে শোকের ছায়া নেমে এসেছে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mridul Dey: প্রয়াত প্রবীণ সিপিআইএম নেতা মৃদুল দে
Next Article
advertisement
Mamata Banerjee: ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
  • ফের দুর্যোগে মমতার কপ্টার

  • ওড়ার পর বরঞাতেই ফিরে এল মমতার কপ্টার

  • সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement