advertisement

Musa gets life imprisonment|| রাজ্যে ধৃত আইএস জঙ্গির প্রথম সাজা ঘোষণা, মুসার যাবজ্জীবন কারাদন্ড

Last Updated:

IS terrorists Musa gets life imprisonment: দেশদ্রোহিতা ও জঙ্গি কার্যকলাপে জড়িত আইএস জঙ্গি মহম্মদ মসিউদ্দিন মুসা ওরফে মুসার যাবজ্জীবন কারাদণ্ড দিল এনআইএ-র বিশেষ আদালত।

মহম্মদ মসিউদ্দিন মুসা।
মহম্মদ মসিউদ্দিন মুসা।
#কলকাতা: দেশদ্রোহিতা ও সন্ত্রাসবাদমূলক কাজে জড়িত আইএস জঙ্গি মহম্মদ মসিউদ্দিন মুসা ওরফে মুসার যাবজ্জীবন কারাদন্ড দিল এনআইএ বিশেষ আদালত। যা রাজ্যে কোনও প্রথম আইএস জঙ্গির সাজা ঘোষণা বলেই মত আইনজীবীমহলের। শুক্রবার প্রথমার্ধে মুসাকে আনা হলেও দ্বিতীয়ার্ধে ভার্চুয়ালে মুসার উপস্থিতিতে সাজা শোনায় আদালত।
এনআইএ আইনজীবী শ্যামল ঘোষ জানান, দেশদ্রোহিতা, অস্ত্র আইনের একাধিক ধারাতে মুসাকে দোষী সাবস্ত করে আদালত। দেশের মধ্যে ইসলামিক স্টেট বা আইএস মডিউলের কাজে নিজেকে যুক্ত করেছিল বীরভূমের লাভপুরের বিডিও পাড়ার বাসিন্দা মুসা। তদন্তে একাধিক চ্যাট পাওয়া যায়। গোয়েন্দাদের দাবি ছিল, সিরিয়ার আইএস জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা সফি আরমারের নিয়মিত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কথা হত বলে তথ্য পাওয়া গিয়েছে। মূলত দেশ ও এরাজ্যে বাছাই করে বেশ কয়েকজনের মাথা কেটে খুনের পরিকল্পনা করেছিল মুসা, সেই সকল তথ্যও পান তদন্তকারীরা, দাবি আইনজীবীর।
advertisement
আরও পড়ুন: ঘণ্টাখানেকের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টি জেলায় জেলায়, দুর্যোগের মুহূর্তে বাড়িতে থাকুন, সতর্কতা...
প্রসঙ্গত, ২০১৬ সালের জুলাই মাসে বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করা হয় মুসাকে। গ্রেফতারের পরে নিজেদের হেফাজতে নিয়েছিল সিআইডি। সেই সময় চেন্নাই থেকে ট্রেনে চেপে হাওড়ায় আসে মুসাউদ্দিন। তার পর ধর্মতলায় গিয়ে ধারাল অস্ত্র কেনে। এর পর সে হাওড়া স্টেশন থেকে আপ বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারে চড়ে। কলকাতা পুলিসের দেওয়া তথ্যের ভিত্তিতে বর্ধমান রেল পুলিশের সাহায্য নিয়ে বর্ধমান স্টেশনে তাকে আটক করা হয়। বর্ধমান জিআরপি থানায় তাকে রাতভর জেরা করে বর্ধমান জেলার পুলিশ সুপার, কেন্দ্রীয় গোয়েন্দারা এবং সিআইডি-র অফিসারেরা। তারপরেই গ্রেফতার করা মুসাকে। পরবর্তীতে তাকে হেফাজতে নেয় এনআইএ।
advertisement
advertisement
ফেসবুক ম্যাসেঞ্জার মারফত বাংলাদেশের সন্দেহভাজন দু’জন জঙ্গির যোগ ছিল বলেও তদন্তে পায় এনআইএ। এমনকি প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দিদশা কাটানোর সময় ওয়ার্ডেনকে মারধর করা, আদালত কক্ষে অসভ্যতার কর্মকান্ড রয়েছে মুসা। এ বার সেই মুসাকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল আদালত। তবে সাজা শোনার পর কোনও অনুশোচনা ছিল না বলেই দাবি এনআইএ আইনজীবীর।
AMIT SARKAR
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Musa gets life imprisonment|| রাজ্যে ধৃত আইএস জঙ্গির প্রথম সাজা ঘোষণা, মুসার যাবজ্জীবন কারাদন্ড
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement