১৮ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক, পরীক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানে মঙ্গলবার থেকেই চালু কন্ট্রোল রুম
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
র্ষদের তরফে দেওয়া হেল্পলাইন নম্বর গুলি হল ০৩৩ ২৩৫৯২২৬৪ এবং ০৩৩২৩৫৯২২৭৪। এছাড়াও ইমেল করতে পারেন এই ঠিকানায় madhyamik.pariksh@gmail.com।
#কলকাতা: আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। এবার পরীক্ষা শুরুর এক সপ্তাহেরও বেশি সময় আগে থেকেই চালু করে দেওয়া হল কন্ট্রোল রুম। ইতিমধ্যেই প্রতিটি জেলায় ক্যাম্প অফিস মারফত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পর্ষদের তরফে জানানো হয়েছে এই কন্ট্রোল রুম এ ফোন করে পরীক্ষার সংক্রান্ত যেকোন সমস্যার কথা জানানো যাবে।
মঙ্গলবার থেকে মাধ্যমিকের কন্ট্রোল চালু করা হলেও আগামী ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ পরীক্ষা শেষ দিন পর্যন্ত এই কন্ট্রোলরুম চালু থাকবে। পরীক্ষার যে কোন সমস্যার কথা ও জানানো যাবে কন্ট্রোল রুমের নম্বর গুলিতে ফোন করে। পর্ষদের তরফে দেওয়া হেল্পলাইন নম্বর গুলি হল ০৩৩ ২৩৫৯২২৬৪ এবং ০৩৩২৩৫৯২২৭৪। এছাড়াও ইমেল করতে পারেন এই ঠিকানায় madhyamik.pariksh@gmail.com।
advertisement
ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও এই নম্বরে ফোন করে সাহায্য নিতে পারেন। এই হেল্পলাইন নম্বর গুলি ছাড়াও পর্ষদের সভাপতি সহ কয়েকজন ব্যক্তির ফোনে ফোন করতে পারবেন পরীক্ষার্থীরা।
advertisement
জরুরী নম্বর গুলি হল:
সভাপতি-০৩৩ ২৩২১৩০৮৯,৯০৫১৪১৪১১১,০৩৩২৩২১৮১২২। ডেপুটি সেক্রেটারি (এক্সামিনেশন)-০৩৩২৩২১৩৮৪৪,২৩২১৩২১৬,৯৯০৩৪২১১৯৯, ডেপুটি সেক্রেটারি (অ্যাডমিনিস্ট্রেশন)-৯০৫১০৬৮৫৪৮, ডেপুটি সেক্রেটারি (অ্য়াকাডেমিক)-৭০০১৩৪৫৩২১, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (এক্সামিনেশন)-৯৮৭৪৪৯৯৮২০
আগামী ১৮ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। একনজরে দেখে নেওয়া যাক পরীক্ষার রুটিন:
advertisement
১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার প্রথম ভাষা
১৯ ফেব্রুয়ারি বুধবার দ্বিতীয় ভাষা
২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভূগোল
২২ ফেব্রুয়ারি শনিবার ইতিহাস
২৪ ফেব্রুয়ারি সোমবার অংক
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ভৌত বিজ্ঞান
২৬ ফেব্রুয়ারি বুধবার জীবন বিজ্ঞান
২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয়।
ইতিমধ্যেই মাধ্যমিকের নিরাপত্তা নিয়ে প্রত্যেকটি জেলায় বৈঠক করে ফেলেছেন পর্ষদ সভাপতি কল্যাণময়় গঙ্গোপাধ্যায়। গত সপ্তাহে কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক করেছেন পর্ষদ সভাপতি। মঙ্গলবার ই মুখ্য সচিবের সঙ্গে মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রত্যেকটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্স করা হবে। মূলত এই বৈঠকেই প্রত্যেকটি জেলার প্রস্তুতি খতিয়ে দেখা হবে।
advertisement
SOMRAJ BANDOPADHYAY
Location :
First Published :
Feb 10, 2020 9:37 PM IST











