advertisement

KMC Elections 2021: দুই ওয়ার্ডে জয়ী কংগ্রেস, ছিনিয়ে নিল তৃণমূলের জেতা আসন,গড় রক্ষা সন্তোষ পাঠকের

Last Updated:

নির্বাচনের দিন বার বার রাজনৈতিক সংঘর্ষ, বাদানুবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল ৪৫ নম্বর ওয়ার্ড (KMC Elections 2021)৷

৪৫ নম্বর ওয়ার্ডে জয়ের পর কংগ্রেস সমর্থকদের উল্লাস৷
৪৫ নম্বর ওয়ার্ডে জয়ের পর কংগ্রেস সমর্থকদের উল্লাস৷
#কলকাতা: কলকাতা পুরসভা নির্বাচনে দু'টি আসনে জয়ী হল কংগ্রেস (Congress)৷ এর মধ্যে রয়েছে ৪৫ নম্বর ওয়ার্ড৷ এই ওয়ার্ডটি নিজের দখলেই রেখেছেন দীর্ঘদিনের কাউন্সিলর সন্তোষ পাঠক (KMC Elections 2021)৷
এর পাশাপাশি ১৩৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন কংগ্রেসের ওয়াসিম আনসারি৷ এই ওয়ার্ডটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস৷
advertisement
নির্বাচনের দিন বার বার রাজনৈতিক সংঘর্ষ, বাদানুবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল ৪৫ নম্বর ওয়ার্ড৷ বুথের মধ্যেও হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল কংগ্রেস এবং তৃণমূল সমর্থকরা৷ তবে এই ওয়ার্ডটি দীর্ঘদিন ধরেই কংগ্রেসের দখলে ছিল৷ এ বারেও এই ওয়ার্ডটি দখলে রাখার আশায় ছিল কংগ্রেস৷  এই নিয়ে চার বার ৪৫ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হলেন সন্তোষ পাঠক (Santosh Pathak)৷
advertisement
এ দিনও অবশ্য ফল ঘোষণার পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গণনাকেন্দ্রের বাইরে কংগ্রেস এবং তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতিতে তীব্র উত্তেজনা ছড়ায়৷
যদিও ২৯ নম্বর ওয়ার্ড থেকে পিছিয়ে রয়েছেন কংগ্রেসের দু' বারের কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়৷ এই ওয়ার্ডেও জয়ের বিষয়ে আশাবাদী ছিল কংগ্রেস নেতৃত্ব৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Elections 2021: দুই ওয়ার্ডে জয়ী কংগ্রেস, ছিনিয়ে নিল তৃণমূলের জেতা আসন,গড় রক্ষা সন্তোষ পাঠকের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement