advertisement

CNG Bus service in New Town: উল্টোডাঙা থেকে নিউ টাউন যাওয়ার ঝক্কি কমল, এবার ছুটবে সিএনজি চালিত বাস

Last Updated:

পরিবহণমন্ত্রী জানান, সিএনজি-র পাশাপাশি ব্যক্তিগত এবং ছোট গাড়ির ক্ষেত্রে ব্যাটারি চালিত যানবাহনের উপরে জোর দেওয়া হচ্ছে৷

নিউ টাউনে শুরু নতুন বাস পরিষেবা৷
নিউ টাউনে শুরু নতুন বাস পরিষেবা৷
#নিউ টাউন: পেট্রোল- ডিজেলের বদলে আরও বেশি করে বিকল্প জ্বালানি ব্যবহারের উপরে জোর দিচ্ছে রাজ্য সরকার৷ সেই লক্ষ্যেই এবার নিউ টাউনে নতুন পাঁচটি সিএনজি চালিত বাসের উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷ নতুন এই বাসগুলি নিউ টাউনের শাপুরজি থেকে উল্টোডাঙা স্টেশন পর্যন্ত চলবে৷ এর ফলে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরতদেরও নিউ টাউন এবং সেক্টর ফাইভে যাতায়াতে সুবিধা হবে৷
নতুন এই বাসে উঠলেই ২০ টাকা ভাড়া দিতে হবে৷ এর পরে দু'টি স্তরে ভাড়া যথাক্রমে ২৫ ও ৩৫ টাকা৷
রাজ্য সরকার চাইছে, বেসরকারি বাসগুলিও যাতে ডিজেলের বদলে সিএনজি-তে চালানো যায়৷ কিন্তু বাস মালিকদের অভিযোগ, বাস সিএনজি-তে চালানোর উপযুক্ত করতে একদিকে কয়েক লক্ষ টাকা খরচ যেমন হবে, তার উপর শহরে সিএনজি গ্যাস ভরানোর জায়গাও অত্যন্ত কম৷
advertisement
advertisement
ফিরহাদ হাকিম এ দিন জানিয়েছেন, এই সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে রাজ্য৷ আপাতত বেঙ্গল গ্যাস নামে একটি সংস্থা এই গ্যাস সরবরাহ করছে৷ পাশাপাশি পাইপলাইনের মাধ্যমেও সিএনজি সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে৷ বিভিন্ন পেট্রোল পাম্পেও মিলছে সিএনজি৷ পাশাপাশি সরকারি এবং বেসরকারি বাসের জন্য সরকারি বাস ডিপোগুলিতে সিএনজি স্টেশনও তৈরি করা হচ্ছে৷
advertisement
পরিবহণমন্ত্রী জানান, সিএনজি-র পাশাপাশি ব্যক্তিগত এবং ছোট গাড়ির ক্ষেত্রে ব্যাটারি চালিত যানবাহনের উপরে জোর দেওয়া হচ্ছে৷ বিদ্যুৎচালিত গাড়ির জন্য কলকাতা এবং বৃহত্তর কলকাতায় পর্যাপ্ত সংখ্যক চার্জিং স্টেশনও তৈরি করা হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী৷ কলকাতার ট্রাম ডিপোগুলিতেও থাকবে চার্জিং স্টেশন৷
ফিরহাদ হাকিম আরও জানান, ২০৩০ সালের কথা মাথায় রেখে শহরের পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ তার রূপরেখা খুব শিগগিরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা পড়বে৷ মুখ্যমন্ত্রী তা অনুমোদন করলে বিষয়টি রাজ্য মন্ত্রিসভায় পাস করিয়ে কাজ শুরু করা হবে৷
advertisement
Anup Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CNG Bus service in New Town: উল্টোডাঙা থেকে নিউ টাউন যাওয়ার ঝক্কি কমল, এবার ছুটবে সিএনজি চালিত বাস
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement