advertisement

Budget 2020: 'আমি হতভম্ব, নাগরিকদের আর্থিক নিরাপত্তা শেষ,' LIC বিক্রি নিয়ে বললেন মমতা

Last Updated:

কেন্দ্রের বাজেটের নিন্দায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে জীবন বিমা নিগম (LIC) বিক্রির সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করলেন মমতা৷

#কলকাতা: কেন্দ্রের বাজেটের নিন্দায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে জীবন বিমা নিগম (LIC) বিক্রির সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করলেন মমতা৷ বললেন, 'এই বাজেটে আমি হতভম্ব৷' তিনি বলেন, 'এই বাজেটে আমি হতমম্ভ৷ সব ঐতিহ্যশালী প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে৷ নাগরিকদের আর্থিক নিরাপত্তা শেষ৷ এলআইসি বিক্রির সিদ্ধান্তে কি এক যুগেরও শেষ?'
দেশের সবচেয়ে বড় লাইফ ইনসিওরেন্স কোম্পানি, LIC থেকে নিজেদের অংশীদারিত্ব ছাড়ছে সরকার৷ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ঘোষণা৷ LIC অংশীদারিত্ব বিক্রি করার পথে হাঁটছে সরকার জানালেন অর্থমন্ত্রী৷ আইডিবিআই ব্যাঙ্কেও নিজেদের শেয়ার বিক্রি করতে চলেছে কেন্দ্র ৷ সংসদে ঘোষণা নির্মলা সীতারমনের ৷এলআইসি-ও এবার বেসরকারিকরণের পথে ৷ বহি খাতা খুলে বাজেট নথি পড়া শুরু করার আগে প্রাক্তন অর্থমন্ত্রী স্বর্গত অরুণ জেটলির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন নির্মলা সীতারমণ ৷ আগামী অর্থবর্ষের জন্য বাজেটের শুরুতেই অর্থমন্ত্রীর দাবি ৷
advertisement
‘ভাইব্র্যান্ট ইন্ডিয়া’ গড়ার লক্ষ্যে এই বাজেট ৷ অর্থনীতির বুনিয়াদ অনেক মজবুত ৷জনসাধারণের সবথেকে বেশি মূলধন খাটে যে সংস্থায় তা হল এলআইসি ৷ সেই সংস্থার ১০০ শতাংশ ৷ অংশীদারিত্ব ছিল সরকারের হাতেই ৷ এবার সেই অংশীদারিকত্ব IPO এর মাধ্যমে বিক্রি করা হবে বলে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ৷ ভাঁড়ারে অর্থের যোগানের জন্যই LIC -এর অংশীদারিত্ব বিক্রি করা হচ্ছে বলে দাবি অর্থমন্ত্রীর৷ এলআইসি দেশের সবথেকে বড় বিমা কোম্পানি ৷ সরকারি অংশীদারিত্বের কারণেই এর উপর জনগণের আস্থা সবথেকে বেশি ৷ কিন্তু বিনিয়োগ বাড়াতে শেয়ার মার্কেটে LIC-এর সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ এতে বিনিয়োগকারীরা আকৃষ্ট হতে পারে৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Budget 2020: 'আমি হতভম্ব, নাগরিকদের আর্থিক নিরাপত্তা শেষ,' LIC বিক্রি নিয়ে বললেন মমতা
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement