advertisement

শিশু দিবসে নবান্নে শিশুদের সঙ্গে খোশগল্পে মুখ্যমন্ত্রী, ভরিয়ে দিলেন উপহারে

Last Updated:

একাধিক প্রশাসনিক কাজের ব্যস্ততার মাঝেই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

#কলকাতা: আজ জাতীয় শিশু দিবস ৷ এমন দিনে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে অতিথি একঝাঁক কচিকাচার দল ৷ সাইক্লোন বুলবুলের পর এবং একাধিক প্রশাসনিক কাজের ব্যস্ততার মাঝেই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷
শিশু দিবসে মুখ্যমন্ত্রীর অফিসের ভোলবদল ৷ গুরুগম্ভীর ফাইলের কাজ থেকে ক্ষণিক মুক্তি ৷ ছোট ছোট বাচ্চাদের স্পর্শে গানে-আবৃত্তিতে মুহূর্তেই হয়ে উঠল সেই অফিস হয়ে উঠল  রঙিন ৷ ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষে স্কুলের বহু ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের সঙ্গে নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসে ৷ তাদের প্রত্যেকের সঙ্গেই আলাদা করে কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ দেন প্রচুর উপহারও ৷ স্টাফড টয় থেকে ব্যাগ, রঙ পেনসিল আরও অনেক কিছু ৷ উপহার পান শিক্ষকেরাও ৷ মুখ্যমন্ত্রীকে এমন মেজাজে এত কাছে পেয়ে খুশি সকলেই৷
advertisement
View this post on Instagram

Didi today interacted with students invited to Nabanna on the occasion of Children's Day. #childrensday2019

A post shared by All India Trinamool Congress (@aitcofficial) on

advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শিশু দিবসে নবান্নে শিশুদের সঙ্গে খোশগল্পে মুখ্যমন্ত্রী, ভরিয়ে দিলেন উপহারে
Next Article
advertisement
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
  • নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !

  • দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে

  • কী জানালেন পরিচালকের স্ত্রী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement