advertisement

CAA Protest: ‘আধার নেহি চলেগা, ভোটার নেহি চলেগা, তো কেয়া বিজেপি কা মাদুলি চলেগা? ’, নাগরিকত্ব বিল নিয়ে মমতা

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোমবার থেকেই শহরে প্রতিবাদ মিছিল চলছে ৷ এদিন হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল ৷ প্রতিবাদ মঞ্চে ভাষণ রাখতে উঠে নেত্রীর নিশানায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

#কলকাতা: নাগরিকত্ব আইন নিয়ে অমিত শাহকে তীব্র আক্রমণ তৃণমূল নেত্রীর ৷ গতকাল এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, আধার-ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় ৷ অমিত শাহের এহেন মন্তব্যকেই হাতিয়ার করে নাগরিকত্ব আইনের প্রতিবাদ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ‘আধার নেহি চলেগা ৷ ভোটার নেহি চলেগা তো কেয়া বিজেপি কা মাদুলি চলেগা? অর্থাৎ আধারেও হবে না, ভোটারেও হবে না, তাহলে কি বিজেপির মাদুলিতে নাগরিকত্ব প্রমাণ হবে?’ ৷
নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধিতায় কেন্দ্রের বিরুদ্ধে টানা আন্দোলনে নেমেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোমবার থেকেই শহরে প্রতিবাদ মিছিল চলছে ৷ এদিন হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল ৷ প্রতিবাদ মঞ্চে ভাষণ রাখতে উঠে নেত্রীর নিশানায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বলেন, ‘দেশে আগুন জ্বালাবেন না৷ আগুন নেভান স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আধারের জন্য এত টাকা খরচ কেন? এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আধারে হবে না ৷ আধারে হবে না, ভোটার কার্ডে হবে না ৷ তাহলে কীসে হবে?’
advertisement
এখানেই শেষ নয়, কেন্দ্রকে আক্রমণ করে মমতার কটাক্ষ, ‘আমরা শান্তিতে কাজ করব ৷ আগুন জ্বালানো সহজ, নেভানো কঠিন ৷ CAA আর NRC ললিপপ ৷ ফেক টাকায় ফেক ভিডিও ৷ ফেক ভিডিও বিশ্বাস করবেন না ৷ প্রতিবাদ করলেই দেশদ্রোহী ৷ সহ্যের একটা সীমা আছে ৷ স্টেশন দেখতে হলে দিল্লি যান ৷ মানবিকতার ওপর আঘাত আনতে দেব না ৷’ প্রতিবাদ মিছিল থেকে একটাই বার্তা নেত্রীর মুখে, তাঁর মুখ্যমন্ত্রিত্বে রাজ্যে কিছুতেই CAA ও NRC লাগু করতে দেবেন না ৷
advertisement
advertisement
নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধিতা। বিজেপির মেরুকরণ কৌশলের মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা এই দুই নীতি।  রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাজ্যে একুশের লড়াইয়ে দুটিই অন্যতম ফ্যাক্টর হতে চলেছে।  আর তাই এই দুই ইস্যু থেকে সরছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CAA Protest: ‘আধার নেহি চলেগা, ভোটার নেহি চলেগা, তো কেয়া বিজেপি কা মাদুলি চলেগা? ’, নাগরিকত্ব বিল নিয়ে মমতা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement