advertisement

ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা চিন্ময় রায়

Last Updated:

বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম চিন্ময় রায় ৷ বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি ৷ চিকিৎসকেরা জানাচ্ছেন তাঁর অবস্থা আশঙ্কাজনক ৷

#কলকাতা: বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম চিন্ময় রায় ৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি ৷ চিকিৎসকেরা জানাচ্ছেন তাঁর অবস্থা আশঙ্কাজনক ৷ অভিনেতার মাথায় ও পায়ে গুরুতর চোট লেগেছে বলে জানা গিয়েছে ৷ বাড়ির পাঁচতলা থেকে পড়ে গিয়েছেন তিনি ৷ কিন্তু এখনও তাঁর জ্ঞান রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ৷ তবে, বাড়ির পাঁচতলা থেকে নিচে পড়লেও সেভাবে চোট পাননি তিনি ৷ এমনটাই মত চিকিৎসকদের ৷
গল্ফগ্রীনে নিজের ফ্ল্যাটেই ছিলেন অভিনেতা ৷ অর্থ এবং নিউরো সার্জেনের ডাক্তারের অধীনে রয়েছেন তিনি ৷
আত্মহত্যার চেষ্টা অভিনেতা চিন্ময় রায়ের ৷ প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের ৷ একাধিক জটিল রোগে কাবু অভিনেতা ৷ রোগযন্ত্রণা মুক্তিতেই আত্মহত্যার চেষ্টা ? এই নিয়েই দ্বন্দ্বে রয়েছে পুলিশ ৷ এই সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ ৷ অভিনেতার পরিবারের সঙ্গেও কথা বলছে পুলিশ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা চিন্ময় রায়
Next Article
advertisement
Bomb Threat Update: আদালতে ভুয়ো হুমকি মেল, বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের! বোমাতঙ্কের পর আশ্বাস নবান্নের
আদালতে ভুয়ো হুমকি মেল,বিচারকদের নিরাপত্তা রাজ্যের দায়িত্ব! বোমাতঙ্কের পর আশ্বাস নবান্নের
  • রাজ্যের আদালতে আদালতে ভুয়ো বোমাতঙ্ক৷

  • সাংবাদিক বৈঠক করে আশ্বস্ত করল রাজ্য প্রশাসন৷

  • বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের, আশ্বাস ডিজি-র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement