advertisement

দিল্লিতে হাজিরা দিলেন না মুখ্যসচিব- ডিজি, এখনও রাজ্যের চিঠির জবাব দেয়নি কেন্দ্র

Last Updated:

সোমবার সকাল ১১টায় তাঁদের দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লার কাছে হাজিরা দেওয়ার কথা ছিল৷

#কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তলব অনুযায়ী দিল্লিতে হাজিরা দিলেন না রাজ্যের মুখ্যসচিব এবং ডিজি৷ সোমবার সকাল ১১টায় তাঁদের দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লার কাছে হাজিরা দেওয়ার কথা ছিল৷ দক্ষিণ চব্বিশ পরগণার শিরাকোলে বিজেপি সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে তলব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷
রাজ্যের তরফে অবশ্য মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনাটিকে রাজ্য যথেষ্ট গুরুত্ব দিয়ে বিচার করছে৷ ফলে তাঁকে এবং রাজ্য পুলিশের ডিজি-কে যেন হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়৷ একই সঙ্গে রাজ্যের তিন আইপিএস অফিসারকেও ডেপুটেশনে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ কিন্তু তাঁদেরকেও ছাড়তে রাজি হয়নি রাজ্য৷ সেই বিষয়ে আপত্তি জানিয়েও চিঠি দিয়েছিল রাজ্য সরকার৷ যদিও এই দুই চিঠির কোনওটিরই জবাব দেয়নি কেন্দ্রীয় সরকার৷ এই পরিস্থিতিতে দিল্লিতে হাজিরা এড়ানোরই সিদ্ধান্ত নিলেন রাজ্য পুলিশ প্রশাসনের দুই শীর্ষ আধিকারিক৷
advertisement
দক্ষিণবঙ্গের আইজি রাজীব মিশ্র, প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ কুমার ত্রিপাঠী এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি ভোলানাথ পাণ্ডেকে ডেপুটেশনে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ কিন্তু তাঁদের ছাড়তে রাজি নয় রাজ্য৷ কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, মঙ্গলবারের মধ্যে তিন অফিসারকে ছেড়ে দিতে বলা হয়েছিল রাজ্যকে৷ যদিও সেরকম কোনও সম্ভাবনাই নেই৷ রাজ্য বরং তিন অফিসারকে আটকাতে আইনি দিক খতিয়ে দেখছে বলেই সূত্রের খবর৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দিল্লিতে হাজিরা দিলেন না মুখ্যসচিব- ডিজি, এখনও রাজ্যের চিঠির জবাব দেয়নি কেন্দ্র
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement