advertisement

মাধ্যমিকে কৃতীদের শুভেচ্ছা, চায়ের আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী

Last Updated:

মাধ্যমিকে কৃতীদের শুভেচ্ছা, চায়ের আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী

#কলকাতা: মাধ্যমিক পরীক্ষার কৃতীদের ফোন করে শুভেচ্ছা বার্তা দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জীবনের প্রথম বড় পরীক্ষায় এমন অসাধারণ সাফল্যের জন্য কৃতীদের জন্য বিশেষ উপহারের কথা ভেবেছেন মুখ্যমন্ত্রী ৷
সূত্রের খবর, ফোনেই চলতি বছরের কৃতী ছাত্রছাত্রীদের চা-পানের আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ১১ জুন নবান্নে চা-চক্রে অংশ নেবেন মাধ্যমিকে গোটা রাজ্যের মধ্যে প্রথম দশে স্থান পাওয়া ছাত্রছাত্রীরা ৷ শুধু মাধ্যমিক নয়, ওই একই দিনে উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সঙ্গেও দেখা করবেন মুখ্যমন্ত্রী৷
৬ জুন অর্থাৎ বুধবার প্রকাশিত হল ২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ৷ এবছর পাশের হার ৮৫.৪৯ শতাংশ ৷ চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৮৪ হাজার ১৭৮ জন। প্রথম হয়েছেন কোচবিহারের সঞ্জীবনী প্রধান ৷ সঞ্জীবনী কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৬৮৯ । প্রথম দশে রয়েছে মোট ৫৬ জন ৷ কলকাতা থেকে মোটে দুইজন পরীক্ষার্থী স্থান পেয়েছে মেধাতালিকায় ৷
advertisement
advertisement
আরও পড়ুন 
এদিন সকালেই মাধ্যমিকে সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ট্যুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ৷ ’’
৮ জুন প্রকাশিত হবে চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাধ্যমিকে কৃতীদের শুভেচ্ছা, চায়ের আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement